1 Answers

কঠিন অর্থ

কঠিন [ kaṭhina ] বিণ. ১. শক্ত, দৃঢ় (কঠিন বাঁধন); ২. কঠোর, নিষ্ঠুর (কঠিন হৃদয়); ৩. দুরূহ, দুর্বোধ্য (কঠিন প্রশ্ন); ৪. ভীষণ (কঠিন বিপদ); ৫. দুরারোগ্য (কঠিন রোগ); ৬. সহজে সমাধান করা যায় না এমন (কঠিন সমস্যা, কঠিন মামলা)।;[সং. √ কঠ্ + ইন]।;বিণ. (স্ত্রী.) কঠিনা।;বি. কঠিনতা, কঠিনত্ব, কাঠিন্য।;কঠিনীকৃত–বিণ. কঠিন করা হয়েছে এমন।;কঠিনীভূত–বিণ. কঠিন হয়েছে এমন।;[কোঠিন্] (বিশেষণ) ১ শক্ত; দৃঢ়; অনমনীয়। ২ গাঢ়; নিবিড়; নিশ্চিদ্র (কঠিন ঘুমে ছিল অচেতন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ দুর্বোধ্য; দুরূহ; দুরধিগম্য। ৪ নির্দয়; স্নেহবিহীন; হৃদয়হীন। ৫ ভয়ানক (কঠিন লোক)। ৬ দুরারোগ্য; জটিল(কঠিন রোগ)। কটিনত্ব, কঠিনতা কাঠিন্য (বিশেষ্য) (মোর দৃপ্ত কঠিনতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কঠ্ +ইন(ইনচ্)};

12 views