16 views

4 Answers

কটা ১ অর্থ

[কটা] (বিশেষ্য) বর্ণবিশেসের নাম; পিঙ্গল বর্ণ (কটাচুল নীল চক্ষু কপিল কপোল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ রুক্ষতা। কটাসে (বিশেষণ) কটাবর্ণ ঘেঁষা; প্রায় কটা; পিঙ্গল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কড়ার>প্রাকৃতকটার};

16 views

কটা ২ অর্থ

[কটা] (বিশেষ্য) চাহনি (দ্বাদশ রবির বহ্নিজালা ভয়াল তাহার নয়ন কটায়-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটাক্ষ>কটাক্‌খ> কটাহ> কটা};

16 views

কটা ৩ অর্থ

[কটা] (বিশেষ্য) কাঠবিড়াল; বেজি জাতীয় প্রাণী (কটার বাসায় ছাও হইয়াছে কুসুম ফুলের খেতে-(জসীমউদ্‌দীন))। {‘কাঠবিড়াল’ শব্দের প্রাদেশিক বা আঞ্চলিক রূপ ‘কট’; (তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠ+বিড়াল=সংক্ষেপে কাষ্ঠ>কট্‌ঠ>কাঠ (বর্ণ বিপর্যয়ে)> কঠা> কটা(বিশিষ্টার্থে)};

16 views

কটা অর্থ

কটা১–বি. ১. বর্ণবিশেষের নাম; পিঙ্গল বর্ণ (‘কটাচুল নীল চক্ষু কপিল কপোল’–রবীন্দ্র)। ২. রুক্ষতা।;কটাসে, কটাশে–বিণ. কটাবর্ণ ঘেঁষা; প্রায় কটা; পিঙ্গল আভাযুক্ত; ঈষত্ কটা।;[সং. কড়ার > প্রা. কটার];কটাচোখ–বিণ. বিড়ালের মতো পিঙ্গলবর্ণ চোখ।;কটা২ [ kaṭā ] বি. চাহনি (‘দ্বাদশ রবির বহ্নিজালা ভয়াল তাহার নয়ন কটায়’–কাজি.)।;[সং. কটাক্ষ>কটাক্‌খ>কটাহ>কটা];কটা৩–কাঠবিড়াল; বেজি জাতীয় প্রাণী (‘কটার বাসায় ছাও হইয়াছে কুসুম ফুলের খেতে’–জউ.)।;[‘কাঠবিড়াল’ শব্দের প্রাদেশিক বা আঞ্চলিক রূপ ‘কটা’; সং. কাষ্ঠ+বিড়াল = সংক্ষেপে কাষ্ঠ>কট্‌ঠ>কাঠ (বর্ণ বিপর্যয়ে)>কঠা>কটা (বিশিষ্টার্থে)];

16 views