1 Answers
এখন অর্থ
এখন [ ēkhana ] ক্রি-বিণ. ১. এইসময়ে; বর্তমান কালে, অধুনা, সম্প্রতি; ২. এবার, এই অবস্হায় (ক্ষতি যা হবার হয়েছে, এখন কী করা যায়); ৩. এতক্ষণে, এত পরে (এখন বুঝি খেয়াল হল?); ৪. পরে কোনোএক সময় (যাব এখন, করব এখন)।;বি. এইসময়, বর্তমান কাল (এখন শীতকাল)।;অব্য. (সচ. নতুন বাক্যের সূচনায়) আসলে, প্রকৃতপক্ষে (এখন কথা হল, সে আসবে না)।;[বাং. এ (=এই) + খন (সং ক্ষণ)]।;এখনই, এখনি, (কথ্য) এখুনি–ক্রি-বিণ. এই মুহূর্তে।;এখনও, এখনো–ক্রি-বিণ. বর্তমান সময় পর্যন্ত; এই অবস্হায়ত্ত; এই ঘটনা বা যুক্তির পরেও; এর পরেও (এখনও কি বলবে সে নির্দোষ?)।;এখনকার–বিণ. বর্তমানের, ইদানীন্তন।;এখন-তখন–বিণ. মুমূর্ষু (রোগীর এখন-তখন অবস্হা)।;[অ্যাখোন্] (বিশেষ্য) এই সময়; বর্তমান কাল (এখন শীতকাল)। □ (ক্রিয়াবিশেষণ) ১ এই সময়ে (এখন যাও, পরে এসো)। ২ অধুনা; ইদানীং; সম্প্রতি (এখন সে দালালি করছে)। ৩ বর্তমানকালে; এযুগে (এখন সে দিন না(হিন্দি)..আর-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৪ এতক্ষণ পরে; এত দেরিতে (এখন বুঝি তোর জ্ঞান হয়েছে?)। ৫ এক্ষেত্রে; এ অবস্থায় (এখন কী করা যায়?)। ৬ অবসরমতো; সুযোগমতো; পরে কোনো এক সময়ে (কাজটা করবো এখন)। ৭ অসময়ে; যখন প্রয়োজন নেই তখন (এখন গিয়ে আর কী লাভ?) ৮ এবার (সেবার যে বড় লম্ফঝম্প করেছিলে, এখন?)। ৯ অবশেষে (এখন আমারে লহ করুণা করে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (অব্যয়) আসলে; প্রকৃতপক্ষে (এখন, সেই ফকির ছিল ছদ্মবেশী খলিফা)। এখনই, এখনি (ক্রিয়াবিশেষণ) এই মূহূর্তে; অবিলম্বে (যা করিতে হয় করহ এখনি-রবীন্দ্রনাথ ঠাকুর)। এখনও, এখনো (ক্রিয়াবিশেষণ) ১ আজও; বর্তমান সময় পর্যন্ত (এখনও তারে চোখে দেখিনি)। ২ এরপরেও; এ সত্ত্বেও; প্রমাণ পাওয়ার পরেও (এখনও কি বলতে চাও যে তুমি সাধু পুরুষ?)। ৩ এ অবস্থাতেও; প্রতিকূল অবস্থার মধ্যেও; তথাপি (এখনও ধর্ম আছে)। এখনকার (বিশেষণ) আজকালকার; বর্তমানের; ইদানীন্তন (এখনকার খবর ভালো নয়)। এখনকার মতো (ক্রিয়াবিশেষণ) আপাতত; সম্প্রতি (এখনকার মতো এ দিয়েই চালাও)। এখন-তখন (বিশেষণ) মুমূর্ষু; মরমর (রোগীর এখন-তখন, অবস্থা-প্রবাদ)। {বাংলা সংস্কৃত ইদম্>এই + সংস্কৃত ক্ষন = এইক্ষণ>এখন; (কর্মধারয় সমাস)};