3 Answers
একে ১ অর্থ
[একে] (সর্বনাম) তাকে; একে; এই ব্যক্তিকে (একে তো চিনি না)। {সংস্কৃত ইদম্>বাংলা এ+কে (কর্মকারকের বিভক্তি)};
একে ২ অর্থ
[অ্যাকে] (সর্বনাম) ১ এক বস্তুকে বা কোনো এক বিষয়ে (একে পায়, আরে চায়)। ২ একটিতে (একেই হবে)। □ (ক্রিয়াবিশেষণ) একদিকে; একপক্ষে (একেত চুরি, তার উপর সিনাজুরি-প্রবাদ)। একে একে (ক্রিয়াবিশেষণ) পরপর; একের পর এক করে (একে একে নিভিছে দেউটি-মাইকেল মধুসূদন দত্ত)। একেবারে (বিশেষণ)-(বিশেষণ) নিতান্ত (একেবারে বোকা)। □ (ক্রিয়াবিশেষণ) সম্পূর্ণভাবে (একেবারে গেছি)। {সংস্কৃত এক+বাংলা এ};
একে অর্থ
একে১ [ ēkē ] সর্ব. এই ব্যক্তিকে (কলমটা একে দাও)।;[বাং. এ (=এই) + কে (২য়া বিভক্তি)]।;একে২ [ ēkē ] (উচ্চারণ আকে) সর্ব. ১. এক ব্যক্তি, একজন (একে চায় আরে পায়); ২. এক বস্তুকে; ৩. এক বস্তুতে বা ব্যক্তিতে (একেই চলবে)।;অব্য. ক্রি-বিণ. একপক্ষে, একদিকে (একে মূর্খ তায় অহংকারী)।;[সং. এক + বাং. এ]।;একে একে–ক্রি-বিণ. একের পর এক, পরপর (একে একে এসো)।;একেবারে–ক্রি-বিণ. বিণ-বিণ. পুরোপুরি, সম্পূর্ণভাবে (একেবারে শেষ, একেবারে গোল্লায় গেছে)।;