1 Answers
এক অর্থ
এক [ ēka ] বি. ১. ১. সংখ্যা; ২. এক ব্যক্তি, একজন (দেশোদ্ধার একের কাজ নয়)।;বিণ. ১. ১. সংখ্যক; ২. একটি (এক মাস); ৩. অনির্দিষ্ট কোনো (একসময় সেখানে যাব); ৪. পূর্ণ, ভর্তি (এক গাল ভাত, এক মুখ দাড়ি, এক বাড়ি লোক); ৫. অভিন্ন (এক মায়ের সন্তান, এক বয়সী, এক দেশে বাস); ৬. মিলিত, একত্র (‘বাঙালীর ঘরে যত ভাইবোন এক হউক’: রবীন্দ্র); ৭. যুক্ত, জোড়করা (দুই হাত এক করো); ৮. মিশ্রিত (চালে-ডালে এক হয়ে গেছে); ৯. অদ্বীতীয় ও অনন্য (ঈশ্বর এক ও অভিন্ন); ১০. অন্যতম (রবীন্দ্রনাথ বিশ্বের এক শ্রেষ্ঠ কবি)।;[সং. √ ই + ক; প্রাকৃ. এক্ক]।;এক আঁচড়ে বোঝা–ক্রি. বি. একটুখানি দেখেই বুঝে ফেলা (এক আঁচড়েই লোকটির মতলব বুঝে গেছি)।;এক-এক–বিণ. কোনো কোনো (এক-এক দিন আমিও তার বাড়ি যাই)।;একক–বি. ১. সংখ্যার দক্ষিণের প্রথম অঙ্ক; ২. পরিমাপের মাত্রা, unit.;বিণ. সঙ্গিহীন, একাকী (একক প্রচেষ্টা)।;এককলমি–বি. বিণ. সংবাদপত্রে একটিমাত্র কলম (column) বা স্তম্ভ লেখেন এমন (ব্যক্তি)।;এক কলসি দুধে এক ফোঁটা চোনা–এমন উত্কট মন্দ জিনিস যার অল্প একটু পরিমাণই প্রচুর ভালো জিনিসকে নষ্ট করতে পারে।;এককাট্টা–বিণ. এক উদ্দেশ্যে বা যুক্তিতে দলবদ্ধ (এককাট্টা হয়ে লড়াই করা)।;এককালীন–বিণ. ১. একবারে করা হয় বা দেওয়া হয় এমন (এককালীন চাঁদা, এককালীন দান); ২. সমসাময়িক (এককালীন লোক)।;এক ক্ষুরে মাথা কামানো (মুড়ানো)–ক্রি. বি. একই দলভুক্ত হওয়া; সমপ্রকৃতির বা সমান ভাগ্যবিশিষ্ট হওয়া।;একখানা–বি. বিণ. একটি; এক খণ্ড বা টুকরো।;একগলা–বিণ. গলা পর্যন্ত ডুবে যায় এমন (এক গলা জল)।;একগাছা, একগাছি–বি. একটি. একখানা।;একগাদা–বিণ. প্রচুর, অনেক, স্তূপাকার।;একগাল–বিণ. গালভরা (একগাল হাসি);একগ্রাম মাত্র (একগাল খাবার)।;একগুঁয়ে–বিণ. একরোখা; দুর্দমনীয়, অবাধ্য (ভারি একগুঁয়ে ছেলে)।;একঘরে–বিণ. জাতিচ্যুত, সমাজচ্যুত।;একঘেয়ে–বিণ. বৈচিত্র্যহীন, নতুনত্ববর্জিত; একটানা কিন্তু বিরক্তিকর (একঘেয়ে সুর), monotonous.;একচক্ষু, (বর্জি.) একচক্ষুঃ (-ক্ষুস্)–বিণ. একটিমাত্র চক্ষুবিশিষ্ট, এক চোখ কানা।;একচত্বারিংশত্ (কথ্য) একচল্লিশ–বি. বিণ. ৪১ সংখ্যা বা সংখ্যক।;একচত্বারিংশত্তম–বিণ. ৪১ সংখ্যক।;একচর–বি. গণ্ডার।;বিণ. একাকী বিচরণ করে এমন।;একচালা–বি. একটি চালাযুক্ত ঘর।;বিণ. একটি চালাযুক্ত।;একচিত্ত–বিণ. একমনা, অনন্যচিত্ত, অন্যদিকে মন নেই এমন।;একচুল–বিণ. একগাছি চুল পরিমাণ।;ক্রি-বিণ. লেশমাত্র (একচুল এদিক-ওদিক হবার উপায় নেই)।;একচেটিয়া, একচেটে–বিণ. কেবল এক ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের আয়ত্ত এমন (একচেটিয়া অধিকার, একচেটিয়া কারবার)।;একচোখো–বিণ. একচক্ষুবিশিষ্ট; পক্ষপাতদুষ্ট।;একচোখোমি–বি. পক্ষপাতিত্ব।;একচোট–বিণ. ক্রি-বিণ. প্রচুর, যথেষ্ট (একচোট বৃষ্টি, খুব একচোট খেয়েছে, একচোট ঝগড়া)।;একচ্ছত্র–বিণ. পূর্ণ ক্ষমতার অধিকারী (একচ্ছত্র অধিপতি)।;একছুট–বি. ১. এক দৌড় (এক ছুট লাগাও); ২. এক প্রস্হ। এক ছুটে ক্রি-বিণ. এক দৌড়ে।;একজাই–ক্রি-বিণ. বারবার; ক্রমাগত; অবিরাম (একজাই কথা বলা)।;বিণ. একত্র, জড়ো, সম্মিলিত (সকলকে একজাই করা)।;বি. মোট হিসাব, একুন (সারা বছরের আয়ব্যয়ের একজাই)।;একজোট–বিণ. দলবদ্ধ, একত্র মিলিত (শ্রমিকরা একজোট হয়েছে)।;একটা, একটি–বিণ. বি. ১ সংখ্যক; একমাত্র; একের অনধিক (একটা পয়সা হলেই চলবে); নির্দিষ্ট কোনো এক (একটা পরামর্শ আছে); অনির্দিষ্ট যেকোনো (একটা কিছু চাই)।;একটা কিছু–বিণ. অজ্ঞাত, কিন্তু আছে (একটা কিছু গোলমাল আছে এখানে)।;বি. যেকোনো বস্তু বিষয় কাজ প্রভৃতি (তোরা একটা কিছু কর)।;একটানা–বিণ. ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত; একঘেয়ে (একটানা সুর, একটানা স্রোত)।;একটু, একটুকু–বিণ. অল্প, সামান্য কিছু।;একঠাঁই–বিণ. এক জায়গায় মিলিত।;একতন্ত্রী (-স্ত্রিন্)–বি. একতারা।;বিণ. ১. একটি তারবিশিষ্ট; ২. একমতাবলম্বী (একতন্ত্রী হয়ে কাজ করা); ৩. একজন শাসকের অধীন (একতন্ত্রী সরকার)।;একতম–বিণ. দুইয়ের অ অধিকের বা বহুর মধ্যে এক।;একতরফ–বি. এক দিক; এক পাশ; এক পক্ষ।;একতরফা–বিণ. একপক্ষীয়, কেবল এক পক্ষ বিবেচনা করে কৃত, exparte.;একতলা–বিণ. কেবল একটি তলাবিশিষ্ট (একতলা বাড়ি)।;একতা–বি. ঐক্য; মিলন; ঐকতান।;একতান–বিণ. ১. এক সুরে বাঁধা; ২. একাগ্রচিত্ত।;বি. এক সুরে বাঁধা ধ্বনি; ঐকতান।;একতারা–বি. একটিমাত্র তারবিশিষ্ট বাদ্যযন্ত্র।;একতাল, একতালা–বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ।;একতিল–তিল দ্রঃ।;একত্ব–বি. অভিন্নতা, একতা; ঐক্য।;একত্র–অব্য. ক্রি-বিণ. বিণ একস্হানে মিলিতভাবে; সমবেত।;একত্রিত–বিণ. (বাং. প্রয়োগ) সমবেত, মিলিত।;একত্রিংশ–বিণ. ৩১ সংখ্যক।;একত্রিংশত্ (কথ্য) একত্রিশ–বি. ৩.১. সংখ্যা।;একত্রিংশত্তম–বিণ. ৩১ সংখ্যক।;একদম–ক্রি-বিণ. একেবারেই, সম্পূর্ণ, মোটেই (একদম ভালো লাগেনি)।;একদমে–ক্রি-বিণ. রুদ্ধশ্বাসে; খুব দ্রুত, নিমেষে (একদমে পৌঁছে যাব)।;একদা–অব্য. ক্রি-বিণ. কোনোএক সময়, কোনোএক দিনে।;একদৃষ্টি–বিণ. স্হিরনেত্র, একাগ্রদৃষ্টি।;বি. একনজর।;একদৃষ্টে–ক্রি-বিণ. অপলক চোখে, স্হিরনেত্রে (আমার দিকে একদৃষ্টে চেয়ে আছে)।;একদেশ–বি. এক অংশ।;একদেশদর্শী (-র্শিন্)–বিণ. একাংশ মাত্র বিচার করে এমন; অনুদার; সংকীর্ণ; অদূরদর্শী; পক্ষপাতিত্ব করে এমন।;একধর্মা (-র্মন্)–বিণ. একই ধর্ম বা প্রকৃতিবিশিষ্ট।;একধর্মী (-র্মিন্)–বিণ. এক ধর্মসম্প্রদায়ভুক্ত।;একনজরে–ক্রি-বিণ. একবার বা ক্ষণেক দেখেই; পুঙ্খানুপুঙ্খভাবে না দেখে।;একনবতি–বি. বিণ. ৯১ সংখ্যা বা সংখ্যক।;একনবতিতম–বিণ. ৯১ সংখ্যক বা তার পূরক।;একনলা–বিণ. একটি নলাবিশিষ্ট (একনলা বন্দুক)।;একনাগাড়ে–ক্রি-বিণ. অবিরাম, ক্রমাগত (একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে)।;একনায়ক–বি. অপ্রতিদ্বন্দী নায়ক বা একচ্ছত্র নেতা।;একনায়কতন্ত্র–বি. একজনমাত্র শাসকের অধীন যে শাসনব্যবস্হা, autocracy.;একনিষ্ঠ–বিণ. একাগ্র; মাত্র এক বিষয়ে বা বস্তুতে অবিচল নিষ্ঠা এমন (সংগীতের একনিষ্ঠ সাধক)।;স্ত্রী. একনিষ্ঠা।;বি. একনিষ্ঠতা।;একপঞ্চাশত্–বি. ৫১ সংখ্যা।;একপঞ্চাশত্তম–বিণ. ৫১ সংখ্যক।;একপতিকা–বিণ. যাঁর একজনমাত্র পতি; পতিব্রতা।;একপত্নীক–বিণ. যাঁর একটিমাত্র পত্নী।;একপত্নীব্রত–বি. পুরুষের একবারমাত্র বিবাহ করার ব্রত।;একপদীকরণ–বি. একাধিক পদকে এক পদে পরিণত করা বা সমাসবদ্ধ করা।;একপেট–বিণ. ক্রি-বিণ. পেট ভরে, ভরপেট (একপেট খেয়েছি, একপেট ভাত)।;একপেশে–বিণ. একদিকে ঝুঁকে আছে এমন; পক্ষপাতী।;একপ্রস্হ–বি. বিণ. এক দফা, এক কেতা; এক সেট (একপ্রস্হ খাওয়াদাওয়া হল)।;একবচন–বি. (ব্যাক.) এক সংখ্যার বাচক পদ, এক সংখ্যার নির্দেশক বচন, singular number.;একবর্গা, একবগ্গা–বিণ. একরোখা, একগুঁয়ে।;একবর্ণ–বিণ. একরঙা।;বি. ক্রি-বিণ. কিছুমাত্র (তোমার কথা সে একবর্ণ বোঝেনি)।;একবলকা–বিণ. জ্বাল দেবার সময় যে তরল বস্তু একবার উথলে উঠেছে এমন (একবলকা দুধ)। [বলক দ্র]।;একবস্ত্র–বিণ. কেবল একটি কাপড় পরেছে এমন।;একবাক্যে–ক্রি-বিণ. একবার শোনামাত্র (এবং বিনা আপত্তিতে বা প্রতিবাদে); সর্বসম্মতভাবে।;একবার–বি. ক্রি-বিণ. মাত্র এক দফা, মাত্র এক দফায়।;একবিংশতি–বি. বিণ. ২১ সংখ্যা; ২১ সংখ্যক, ২১ সংখ্যার পূরক।;একবিংশতিতম–বিণ. ২১ সংখ্যক, ২১ সংখ্যার পূরক।;একবিধ–বিণ. একরকম; সদৃশ; অভিন্ন।;একভিতে–ক্রি-বিণ. এক ধারে; এক পাশে।;একমতাবলম্বী (ম্বিন্)–বিণ. এক মতে বিশ্বাসী।;একমনা (বর্জি.) একমনাঃ (-নস্)–বিণ. একাগ্রচিত্ত।;একমনে–ক্রি-বিণ. একাগ্রতার সঙ্গে, নিবিষ্টচিত্তে।;একমাত্র–বিণ. কেবল একটি।;একমুখো–বিণ. (পথ সম্পর্কে) কেবল একদিকে মুখবিশিষ্ট।;একমুঠ, একমুঠো, একমুষ্টি–বিণ. এক মুষ্টিতে বা মুঠোয় যতটা ধরে ততটা।;একমেটে–বিণ. খড়ের কাঠামোর উপর একবার মাটির প্রলেপ দেওয়া হয়েছে এমন (একমেটে প্রতিমা)।;একমেটে করা–ক্রি. বি. (আল.) কোনোকিছুতে প্রথম হস্তক্ষেপ করা; কোনো কাজ আংশিকভাবে করা।;একমেবাদ্বিতীয়ম্–বিণ. এক এবং অনন্য; যার তুলনা নেই।;একযোগে–ক্রি-বিণ. দলবদ্ধভাবে, সম্মিলিতভাবে (একযোগে কাজ করা)।;একরকম–বিণ. একই ধরনের, একজাতীয়।;ক্রি-বিণ. কোনরকমে, মোটামুটিভাবে (দিন একরকম কেটে যাচ্ছে, কাজটা একরকম এগুচ্ছে)।;একরঙা–বিণ. কেবল একটি রঙে রঞ্জিত।;একরতি, একরত্তি–বিণ. ১. এক রতি পরিমাণ; ২. সামান্য একটুখানি; খুব অল্প; ৩. অতি ক্ষুদ্র (একরত্তি ছেলে)।;একরাশ–বিণ. স্তূপীকৃত; প্রচুর; প্রচুর পরিমাণ।;একরূপ–বিণ. একরকম এর অনুরূপ।;একরোখা–বিণ. ১. একগুঁয়ে; ক্রুদ্ধস্বভাব; ২. যে কাপড়ের একদিকে নকশা আছে (একরোখা শাল)।;একলপ্ত–বিণ.একসঙ্গে বা অবিচ্ছিন্নভাবে অবস্হিত (একলপ্তে তিন বিঘা জমি)।;একলেডা–বিণ. এক-একটি লেড দিয়ে পঙ্ক্তি পৃথক করে ছাপা হয়েছে এমন।;একশত, একশো–বিণ. বি. ১ সংখ্যা; ১ সংখ্যক।;একশিরা–বি. অণ্ডকোষের স্ফীতিজনিত রোগবিশেষ।;একশিলা–বিণ. একটিমাত্র পাথর দিয়ে গড়া।;একশৃঙ্গ–বিণ. যার একটিমাত্র শিং (একশৃঙ্গ গণ্ডার)।;একশেষ–বি. ১. চূড়ান্ত, আতিশয্য, (অপমানের একশেষ); ২. (ব্যাক.) সমাসবিশেষ।;একষষ্টি–বি. বিণ. ৬১ সংখ্যা বা সংখ্যক।;একষষ্টিতম–বিণ. ৬১ সংখ্যার পূরক।;একসপ্ততি–বি. বিণ. ৭১ সংখ্যা বা সংখ্যক।;একসপ্ততিতম–বিণ. ৭১-এর পূরক।;একসহস্র, একহাজার–বি. বিণ. ১০০০ সংখ্যা বা সংখ্যক।;একহাত–বিণ. এক হাত পরিমিত (একহাত কাপড়)।;ক্রি-বিণ. এক দফায়, প্রচুর পরিমাণে-তিরস্কার করা অর্থে (তাকে একহাত নেব)।;একহৃদয়–বিণ. অভিন্নহৃদয়, একাত্মা।;