1 Answers

এঁড়ে অর্থ

এঁড়ে [ ēn̐ḍē ] বি. বলদ, ষাঁড়, বৃষ।;বিণ. ১. পুরুষজাতীয় (এঁড়ে বাছুর); ২. ষাঁড়ের মতো তীব্রগম্ভীর ধ্বনিবিশিষ্ট (এঁড়ে গলা); ৩. ক্রুদ্ধ ষাঁড়ের মতো দুর্দমনীয় বা একরোখা (এঁড়ে লোক)।;[সং. অণ্ড + বাং. ইয়া > এ]।;এঁড়েতর্ক–বি. একগুঁয়ে লোকের যুক্তিহীন তর্ক।;এঁড়ে লাগা–ক্রি. বি. (শিশুদের) মাতৃস্তন্যের অভাবে অজীর্ণ রোগে আক্রান্ত হওয়া।;[এঁড়ে] (বিশেষ্য) ষাঁড়; বলদ (কেন এঁড়ে গরু কিনতে যাবি?-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □ (বিশেষণ) ১ মর্দা; পুরুষজাতীয় (এঁড়ে বাছুর)। ২ একরোখা; একগুঁয়ে (এঁড়ে লোক)। এঁড়েগলা, এঁড়ে ডাক (বিশেষ্য) কর্কশ কণ্ঠস্বর; কর্ণবিদারী আওয়াজ (আমি জানি এমন বিস্তর এঁড়ে ডাক-ভারতচন্দ্র রায়গুণাকর)। এঁড়ে তর্ক (বিশেষ্য) ন্যায়যুক্তিহীন তর্ক। এঁড়ে তেল দেওয়া (ক্রিয়া) চাটুবাক্যে তোষামোদ করা। এঁড়েলাগা শিশুদের অজীর্ণ রোগে আক্রান্ত হওয়া। পিঠাপিঠি দুটো সন্তানের জন্মের ফলে রুগ্‌ণ প্রথমটিকে এঁড়ে লাগা বলা হয়। {সংস্কৃত অণ্ড=বাংলা এঁড়+ইয়া>এঁড়িয়া>এঁইড়্যা>এঁড়ে};

9 views