5 Answers
এ ১ অর্থ
[এ; কোথাও ‘অ্যা’ (æ)] বাংলা বর্ণমালার অষ্টম স্বরবর্ণ। কেননা, দীর্ঘ ‘ঋ…’ ‘৯’ স্বরের ব্যবহার বাংলায় নেই। বহু পূর্বেই এগুলো বাংলা বর্ণমালা থেকে পরিত্যক্ত। ‘এ’র উচ্চারণ-স্থান তালু (মুগ্ধবোধ)। ‘অ্যা’ বাংলা ভাষায় পৃথক বর্ণরূপে পরিগণিত হওয়া উচিত। ‘অ-কার+য-কার+আ-কার’ দিয়ে বোঝানো হলেও প্রকৃতপক্ষে সেটি æ ধ্বনির অনুরূপ (এক=অ্যাক্, দেখ=দ্যাখ্)। সংস্কৃতে ‘এ’-র উচ্চারণ সর্বদাই এ। সংস্কৃতের অনুকরণে অ্যা-রূপে উচ্চারিত ধ্বনিগুলোকেও বাংলায় ‘এ’ দিয়ে লেখা হয়। সাধারণত এজন্য বলা হয়ে থাকে ‘এ’-র সহজ উচ্চারণ ‘এ’ এবং বিকৃত উচ্চারণ ‘অ্যা’। এবং, এলাকা, এলে-এসব শব্দে ‘এ’-র উচ্চারণ এ। কিন্তু একা, (অ্যাকা), এসিড (অ্যাসিড) প্রভৃতি শব্দে, এ-র উচ্চারণ অ্যা। এ-র হ্রস্ব উচ্চারণ এর, বেঁকে প্রভৃতি শব্দে দেখা যায়। একুশ প্রভৃতি শব্দে এ-র উচ্চারণ দীর্ঘ। ধমক দিয়ে উচ্চারিত ‘কেরে’ প্রভৃতি শব্দে এ-র উচ্চারণ প্লুত। ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে এটি ‘†’ রূপ ধারণ করে।;
– এ ২ অর্থ
[এ] (ক) প্রত্যেক কারকে ‘-এ’ বিভক্তির চিহ্নরূপে ব্যবহৃত হয়: (১) কর্তৃকারকে-পাগলে কি না বলে। (২) কর্ম-কারকে-‘কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে।’ (৩) করণকারকে-হাতে না মেরে ভাতে মারো। (৪) সম্প্রদানকারকে-‘খোদার এ জীবে আহার দিবে কে?’ (৫) অপাদানকারকে-মেঘে বৃষ্টি হয়। (৬) অধিকরণ-কারকে-তিলে আছে তেল আর কুসুমে সৌরভ।;(খ) (ক্রিয়া) বিশেষণে ‘-এ’ ব্যবহৃত হয় : ধীরে ধীরে কথা বলো। আস্তে আস্তে চলো। একে একে ক্রমান্বয়ে কাজ সারো।;(গ) মাসের তারিখ বোঝাতে ১৯ থেকে ৩২ পর্যন্ত সংখ্যায় পূরণবাচক ‘-এ’ বিভক্তি যুক্ত হয় : উনিশে (১৯ শে) মাঘ, বাইশে (=২২শে) চৈত্র ইত্যাদি।;
এ ২ অর্থ
[য়ে] স্বরবর্ণটির পদরূপে ব্যবহার : (১) সর্বনামরূপে-‘ইহা’ অর্থে ব্যক্তি বস্তু প্রাণী বা বিষয়ের পরিবর্তে ‘এ’ সর্বনামরূপে ব্যবহৃত হয় : এ (ইহা) ভালো নয়। এ কে? এ আর যাই হোক, সন্দেশ নয়। এ ছাগল, না ভেড়া? (২) বিশেষণরূপে-‘এই’, ‘আলোচ্য’ ইত্যাদি অর্থে ‘এ’ বিশেষণরূপে ব্যবহৃত হয়; যেমন এ কাজ করতে নেই। এ-পথে যেও না। (৩) অব্যয় পদরূপে-‘হে’, ‘ওহে’, ‘ওলো’ ইত্যাদি অর্থে ‘এ’ অব্যয়রূপে প্রযুক্ত হয়; যেমন-এ সখি, হামারি দুঃখের নাহি ওর’-বিদ্যাপতি। {সংস্কৃত এতদ্>এত>এঅ>এ};
এ অর্থ
এ১ [ ē ] বাংলা ভাষার দশম (বর্তমানে অষ্টম) স্বরবর্ণ এবং উচ্চমধ্য অর্ধসংবৃত এ-ধ্বনির দ্যোতক বর্ণ।;এ২ [ ē ] অব্য. ওহে, হে, ওগো ইত্যাদি বোধক আহ্বান বা ডাক (‘এ সখি হামারি দুখের নাহি ওর’: বিদ্যা.)।;সর্ব. এই, এই ব্যক্তি, এই প্রাণী বস্তু বা বিষয় (এ কে? এ মোটেই ভালো নয়)।;বিণ. এই, সামনের, সম্মুখবর্তী (এপার, এ দিন); নিকটস্হ, আলোচ্য (এ পথ, এ ঘটনা, এ গান)।;[সং. এতদ্]।;এ-ও-তা–সর্ব. নানা বিষয় বা প্রসঙ্গ; আজেবাজে ব্যাপার। এ-ও-সে সর্ব. আজেবাজে ব্যাপার বা প্রসঙ্গ বা লোক।;এ-ও-সে–আজে-বাজে লোক বা বিষয় প্রসঙ্গ।;এ৩ [ ē ] (বাং. প্রত্যয়বিশেষ) ১. সেখানে প্রচলিত বা সেখানে উত্পন্ন অর্থে (শহুরে কায়দা, চিনে হাঁস); ২. প্রকার বা ভাব অর্থে (মিটমিটে, জ্বলজ্বলে, গমগমে); ৩. তন্নিমিত্ত অর্থে (কাগুজে, মেটে); ৪. দিন-কাল-বয়স ইত্যাদি নির্দেশে পূরণবাচক সংখ্যায় (বিশে জুলাই, একুশে পৌষ); ৫. বাংলা বিভক্তি (রাজায়, বাজায়, ‘জগন্নাথে প্রণামিল’, খেয়ে ফেলো, যেতে চাও, মেঘে মেঘে বেলা হল)।;n. the eighth vowel of the Bengali alphabet.;