1 Answers

ঋদ্ধ অর্থ

ঋদ্ধ [ ŗddha ] বিণ. সমৃদ্ধিযুক্ত, ঐশ্চর্যশালী, গুণশালী (‘ঋদ্ধ, বিধিবদ্ধ জগত্’: বুদ্ধ)।;[সং. √ ঋধ্ + ত]।;ঋদ্ধি–বি. সমৃদ্ধি, ঐশ্চর্যশালিতা; সর্বাঙ্গীণ উন্নতি, শ্রীবৃদ্ধি; সৌভাগ্য।;ঋদ্ধিমান–বিণ. সমৃদ্ধ; সৌভাগ্যশালী; শ্রীবৃদ্ধিযুক্ত।;[রিদ্‌ধো] (বিশেষণ) সমৃদ্ধ; উন্নত (কত ঋদ্ধ জনপদ-সতেন্দ্রনাথ দত্ত)। ঋদ্ধি (বিশেষ্য) ১ সমৃদ্ধি; উন্নতি; শ্রীবৃদ্ধি। ২ সর্বাঙ্গীন উন্নতি (অনঙ্গ আত্মার ঋদ্ধি-সুধীন্দ্রনাথ দত্ত)। ৩ সম্পত্তি। ৪ সৌভাগ্য। ঋদ্ধিমান (বিশেষণ) ১ সমৃদ্ধশালী; ধনবান। ২ সৌভাগ্যশালী। ঋদ্ধিমতী (স্ত্রীলিঙ্গ)। {সংস্কৃত. √ঋধ্‌+ত(ক্ত)};

78 views