1 Answers

উপায় অর্থ

উপায় [ upāỷa ] বি. ১. কার্যসিদ্ধির বা অভীষ্টলাভের পন্হা বা প্রণালী; কৌশল (নানা উপায়ে সে তার মনের কষ্ট বুঝিয়ে দিল); ২. প্রতিকার; পরিত্রাণ (ক্ষতি যা হবার হয়েছে, এখন একটা উপায় তো বার করতেই হবে); ৩. আয়, রোজগার; লাভ (সে ভালোই উপায় করে)।[সং. উপ + √ ই + অ]।উপায়ক্ষম–বিণ. রোজগার করতে সমর্থ।উপায়জ্ঞ–বিণ. কৌশল বা প্রতিকার জানে এমন।উপায়ান্তর–বি. অন্য উপায়, গত্যন্তর (উপায়ান্তর না দেখে সে জলে ঝাঁপ দিল)।উপায়ী (-য়িন্)–বিণ. উপার্জনকারী, যে রোজগার করে।[উপায়্‌] (বিশেষ্য) ১ কার্যসিদ্ধির পন্থা বা প্রণালী। ২ রোজগার; উপার্জন; আয় (সুরেশ দারোগা হয়েছে কিনা… আর উপায়ও আছে খুব-সৈয়দ আলাওল)। ৩ প্রতিকার। ৪ কৌশল; সন্ধান। ৫ রাজ্য পরিচালন নীতি। উপায়ক্ষম (বিশেষণ) উপার্জন করতে সমর্থ। উপায়জ্ঞ (বিশেষণ) প্রতিকারের ক্ষমতা বা কৌশল জানা আছে এমন। উপায়ান্তর (বিশেষ্য) অন্য উপায়; গত্যন্তর। উপায়ী(-য়িন্) (বিশেষণ) যে আয় করে; রোজগেরে। {সংস্কৃত. উপসর্গ+ √ইংরেজি+অসমিয়া(ঘঞ্)}

12 views