1 Answers

উপাধি অর্থ

উপাধি [ upādhi ] বি. ১. উপনাম; জাতি বংশ বিদ্যা সম্মান প্রভৃতির পরিচায়ক নামান্ত; ২. পদবি; ৩. (দর্শনে) যা কাছে থেকে নিজগুণ নিকটস্হ বস্তুতে আরোপ করে, যেমন জবাফুল স্ফটিকের ‘উপাধি’।[সং. উপ + আ + √ ধা + ই]।উপাধিক, উপাধিধারী (-রিন্)–বিণ. উপাধি পেয়েছে এমন; উপাধিযুক্ত।উপাধিপত্র–বি. যে পত্রে উপাধি লেখা হয়, প্রশংসাপত্র, certificate.[উপাধি] (বিশেষ্য) ১ পদবি জাতি বংশ বিদ্যা সম্মান ইত্যাদির পরিচয়সূচক নামান্তে ব্যবহৃত শব্দ। ২ খেতাব। ৩ গুণ। উপাধিধারী(-রিন্) (বিশেষণ) উপাধিপ্রাপ্ত; খেতাব প্রাপ্ত; ডিগ্রিধারী। উপাধিক (বিশেষণ) ১ উপাধিধারী। ২ বিশেষ (উপাধিক নাহি ধন মিত্রের সমান-দৌলত উজির বাহরাম খান)। উপাধিপত্র (বিশেষ্য) যে পত্রে উপাধি লিখে দেওয়া হয়, certificate। {সংস্কৃত. উপসর্গ+আরবি+√ধা+ই(কি)}

10 views