1 Answers

উদ্ধার অর্থ

উদ্ধার [ uddhāra ] বি. ১. পরিত্রাণ, নিষ্কৃতি (বিপদ থেকে উদ্ধার পাওয়া); ২. হাসিল করা, সফলতা (কার্যোদ্ধার); ৩. উত্তোলন, উন্নয়ন (পঙ্কোদ্ধার); ৪. হারিয়ে-যাওয়া বা নষ্ট হয়ে-যাওয়া জিনিস আবার ফিরে পাওয়া (লুপ্তোদ্ধার); ৫. উদ্ধৃতি (উদ্ধার চিহ্ন)।[সং. উত্ + √ হৃ, √ ধৃ + অ]।উদ্ধারক–বিণ. বি. উদ্ধারকারী।উদ্ধারকার্য–বি. বিপন্ন লোকজনকে বাঁচাবার কাজ।উদ্ধার চিহ্ন–বি. উদ্ধৃতি চিহ্ন।উদ্ধারাশ্রম–বি. বিপন্ন বা অসহায় মানুষকে উদ্ধারের জন্য যেখানে আশ্রয় দেওয়া হয়।[উদ্‌ধার্] (বিশেষ্য) ১ মুক্তি; পরিত্রাণ; নিষ্কৃতি; অব্যাহতি। ২ উত্তোলন; উন্নয়ন; প্রতিষ্ঠা। ৩ অপহৃত নষ্ট বিস্মৃত বা লুপ্ত বিষয়ের পুনরধিকার। ৪ দূরীকরণ; অপসারণ। ৫ কোনো রচনা বা অংশের উল্লেখ। উদ্ধারক (বিশেষ্য) উদ্ধারকারী। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√হৃ+অ(ঘঞ্)}

61 views