1 Answers
উদ্দেশ্য অর্থ
উদ্দেশ্য [ uddēśya ] বিণ. ১. উদ্দেশ করা হয় বা হয়েছে এমন; ২. অভিপ্রেত (ওকথা বলা আমার উদ্দেশ্য ছিল না)।বি. ১. অভিপ্রায়, মতলব, অভিসন্ধি; ২. লক্ষ্য (আগে উদ্দেশ্যটা ঠিক করো); ৩. (ব্যাক.) বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় (উদ্দেশ্য ও বিধেয়)।[সং. উত্ + √ দিশ্ + য]।উদ্দেশ্যবিহীন, উদ্দেশ্যহীন–বিণ. কোনো লক্ষ্য বা স্হির অভিপ্রায় নেই এমন (উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরি)।[উদ্দেশ্শো] (বিশেষ্য) ১ অভিপ্রায়; অভিসন্ধি; মতলব। ২ লক্ষ্য; উদ্দেশের বিষয়। ৩ তাৎপর্য; অর্থ; মানে। ৪ (ব্যাকরণ) বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয়। □ (বিশেষণ) ১ অভিপ্রেত। ২ উদ্দেশ করা হয়েছে বা হয় এমন। {(তৎসম বা সংস্কৃত) উদ্+√দিশ্+য(ণ্যৎ)}
5 views
Answered