1 Answers
উদ্দেশ অর্থ
উদ্দেশ [ uddēśa ] বি. ১. লক্ষ্য (তোমাকে উদ্দেশ করে বলেছে); ২. খোঁজ, সন্ধান (নিখোঁজ ছেলের উদ্দেশে, নিরুদ্দেশ); ৩. মতলব, উদ্দেশ্য (কী উদ্দেশে এখানে এসেছ?); ৪. বার্তা, সংবাদ (ওখানে গিয়ে একবার তার উদ্দেশ নিয়ো); ৫. স্মরণ (দেবতার উদ্দেশে নিবেদন)।[সং. উত্ + √ দিশ্ + অ]।উদ্দেশক–বিণ. উদ্দেশকারী।[উদ্দেশ্] (বিশেষ্য) ১ অন্বেষণ; সন্ধান; খোঁজ (উদ্দেশ না পাই যদি-সৈয়দ আলাওল)। ২ লক্ষ্য (উদ্দেশ করিয়া লেখা)। ৩ উদ্দেশ্য; মতলব; অভিসন্ধি। ৪ খবর; বার্তা; সংবাদ। ৫ ঠিকানা। ৬ স্মরণ। উদ্দেশক (বিশেষণ) উদ্দেশকারী। {(তৎসম বা সংস্কৃত) উদ্+√দিশ্+অ(ঘঞ্)}
5 views
Answered