1 Answers
উত্তরাধিকার অর্থ
উত্তরাধিকার [ uttarādhi-kāra ] বি. আত্মীয়তার দাবিতে মৃতের সম্পত্তির অধিকার, ওয়ারিশি স্বত্ব।[সং. উত্তর + অধিকার]।উত্তরাধিকারসূত্রে–ক্রি-বিণ. উত্তরাধিকারীর দাবিতে; উত্তরাধিকারী হিসাবে (উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি)।উত্তরাধিকারী (-রিন্)–বিণ. বি. আত্মীয়তার দাবিতে মৃতের সম্পত্তিতে অধিকারী।স্ত্রী. উত্তরাধিকারিণী।উত্তরাধিকারিণী–উত্তরাধিকারী-র স্ত্রীলিঙ্গ।[উত্তোরাধিকার্] (বিশেষ্য) মৃত ব্যক্তির সঙ্গে সম্বন্ধজনিত দাবিতে মৃতের সম্পত্তিতে অধিকার; ওয়ারিসি স্বত্ব। উত্তরাধিকারসূত্র (বিশেষ্য) বংশগত অধিকারের ক্রমধারা; বংশানুক্রমিক অধিকার ঘটিত সম্পর্কবন্ধন। উত্তরাধিকারী (-রিন্) (বিশেষণ) (বিশেষ্য) আত্মীয়ের মৃত্যুর পরে সম্পত্তির অধিকারী। উত্তরাধিকারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) উত্তর+অধিকার; (কর্মধারয় সমাস)}