1 Answers
উত্তর অর্থ
উত্তর [ uttara ] বি. ১. জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও); ২. সাড়া (‘উত্তর মেলে না’); ৩. আপত্তি; খণ্ডন; ৪. মীমাংসা, সিদ্ধান্ত; ৫. উত্তর দিক; ৬. অর্থালংকারবিশেষ।বিণ. ১. ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর); ২. অসাধারণ (লোকোত্তর); ৩. অধিক (অষ্টোত্তরশত); ৪. শেষ; ৫. উপরিস্হ (উত্তরীয়)।ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)।[সং. উত্ + √ তৃ + অ]।উত্তরকাণ্ড–বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড।উত্তরকাল–বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল।উত্তরকারী–বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়।উত্তরকুরু–বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি।উত্তরক্রিয়া–বি. ১. মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা; ২. উত্তরদান।উত্তরচ্ছদ–বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়।উত্তরদান–বি. জবাব বা সাড়া দেওয়া।উত্তরদায়ক–বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়।উত্তরপক্ষ–বি. ১. তর্কের মীমাংসা; ২. প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)।উত্তরপদ–বি. (ব্যাক.) সমাসের শেষ পদ।উত্তরপুরুষ–বি. ভবিষ্যত্ বংশধর।উত্তরপূর্ব–বি. ঈশানকোণ।উত্তরপ্রত্যুত্তর–বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক।উত্তরফল্গুনী, উত্তরফাল্গুনী–বি. নক্ষত্রবিশেষ।উত্তরবিচার–বি. নতুন করে বিচার, পুনর্বিচার।উত্তরভাদ্রপদ–বি. নক্ষত্রবিশেষ, Andromeda.উত্তরমালা–বি. সমাধানসমূহ।উত্তরমীমাংসা–বি. বেদান্তদর্শন।উত্তরমেরু–বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু।উত্তরসাধক–বি. ১. তান্ত্রিক সাধকের প্রধান সহকারী; ২. ক্রিয়া-সমাপ্তির সহায়ক; ৩. উত্তরসূরি।স্ত্রী. উত্তরসাধিকা।উত্তরসূরি–বি. পরবর্তী যুগের কবি বা মনীষী।(তু. বিপ. পূর্বসূরি)।[উত্তোর্] (বিশেষ্য) ১ জবাব; প্রতিবাক্য। ২ সাড়া; আহ্বানের উত্তর। ৩ উত্তর দিক। ৪ মীমাংসা; সমাধান; সিদ্ধান্ত। ৫ আপত্তি খণ্ডন। ৬ অর্থালঙ্কারবিশেষ। □ (বিশেষণ) ১ পরবর্তী; ভবিষ্যৎ (উত্তরকাল)। ২ সচরাচর দেখা যায় না এমন; দুর্লভ; অসাধারণ (লোকোত্তর প্রতিভা)। ৩ অধিক (অষ্টোত্তর)। ৪ শেষ (উত্তর কাণ্ড)। ৫ উপরিস্থ (উত্তরচ্ছেদ)। ৬ উত্তর দিকস্থ (উত্তর মেরু)। □ (ক্রিয়াবিশেষণ) অব্যবহিত পরে; তাহার পর; অনন্তর; পশ্চাৎ (ইহা শ্রবণোত্তর বলিলেন)। উত্তরকাল (বিশেষ্য) পরবর্তীকাল; ভবিষ্যৎ-কাল। উত্তরকালীন (বিশেষণ) ১ পরবর্তীকালের (উত্তরকালীন লোকেরা এ বিষয়ে বোধ হয় প্রত্যয় করিবেক না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ভবিষ্যতে ঘটবে এমন। উত্তর কোশল (বিশেষ্য) প্রাচীন অযোধ্যা। উত্তর ক্রিয়া (বিশেষ্য) ১ মৃতের শ্রাদ্ধাদি কার্য। ২ উত্তরদান কার্য। উত্তরচ্ছদ (বিশেষ্য) ১ আস্তরণ; উপরের আচ্ছাদন। ২ বিছানার চাদর। ৩ উত্তরীয়; চাদর। উত্তরদান (বিশেষ্য) উত্তর দেওয়া। উত্তরদায়ক (বিশেষণ), (বিশেষ্য) প্রতি কথায় প্রতিবাদ করে যে। উত্তরপক্ষ (বিশেষ্য) ১ তর্কের মীমাংসা; প্রশ্নের জবাব। ২ সিদ্ধান্ত পক্ষ। উত্তর পশ্চিম (বিশেষ্য) বায়ুকোণ। উত্তর পুরুষ (বিশেষ্য) পরবর্তী পুরুষ; বংশধর। উত্তর পূর্ব (বিশেষ্য) ঈশান কোণ। উত্তর-প্রত্যুত্তর (বিশেষ্য) বাদ-প্রতিবাদ; তর্ক-বিতর্ক। উত্তর ফাল্গুনী (বিশেষ্য) নক্ষত্রবিশেষ। উত্তরবিহীন Þ উত্তর রহিত। উত্তর বেতন (বিশেষ্য) অবসর ভাতা; পেনশন। উত্তরভাদ্রপদ (বিশেষ্য) নক্ষত্রবিশেষ। উত্তরমালা (বিশেষ্য) সমাধানসমূহ। উত্তরমীমাংসা (বিশেষ্য) বেদান্ত। উত্তরমেরু (বিশেষ্য) পৃথিবীর উত্তর প্রান্ত; সুমেরু। উত্তর রহিত, উত্তরবিহীন, উত্তরহীন (বিশেষণ) নিরুত্তর। উত্তর রাবীন্দ্রিক (বিশেষণ) রবীন্দ্র-পরবর্তী কালের (উত্তররাবীন্দ্রিক বাংলার ন্যায় সঙ্গতি যদিও খুব প্রশংসনীয় নয়-সুধূন্দ্রনাথ দত্ত)। উত্তর সাধক (বিশেষ্য) ১ পরবর্তীকালের সাধক। ২ তান্ত্রিকের মুখ্য সহকারী। উত্তর সাধিকা (স্ত্রীলিঙ্গ)। উত্তরসূরি (বিশেষ্য), (বিশেষণ) পরবর্তীকালের জ্ঞানী গুণী; উত্তরকালের পণ্ডিত (উত্তরসূরীদের তুলনায় তিনি ছিলেন ইংরেজের পরম বন্ধু-আনিসুজ্জামান)। উত্তরহীন Þ উত্তর রহিত। {(তৎসম বা সংস্কৃত) উৎ+√তৃ+অ(অপ্); (তৎসম বা সংস্কৃত) উদ্+ তর(তরপ্)}