1 Answers
ঈর্ষা, ঈর্ষ্যা অর্থ
[ইর্শা, ইর্শ্যা] (বিশেষ্য) ১ পরশ্রীকাতরতা; হিংসা (ইহার সৌভাগ্য দেখিয়া দুঃখ ও ঈর্ষ্যা করিয়াছিলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ দ্বেষ। ৩ প্রেমিক-প্রেমিকার পরস্পর ভালোবাসায় সন্দেহজনিত মনোভাব। ঈর্ষাতুর (বিশেষণ) ঈর্ষাপরবশ; পরশ্রীকাতর। □ (বিশেষ্য) অন্যের মঙ্গল যে সহ্য করতে পারে না (ঈর্ষ্যাতুরের কুমন্ত্রণায় কোথায় যাবে, হে মোর ভীরু-কাজী নজরুল ইসলাম)। ঈর্ষানল (বিশেষ্য) দ্বেষরূপ অগ্নি। ঈর্ষান্বিত (বিশেষণ) ১ হিংসাযুক্ত। ২ পরশ্রীকাতর। ঈর্ষান্বিতা (স্ত্রীলিঙ্গ)। ঈর্ষাপরায়ণ, ঈর্ষাপরবশ, ঈর্ষালু, ঈর্ষী (-র্ষিন্) (বিশেষণ) ১ হিংসুটে; পরশ্রীকাতর; হিংসার বশীভূত। ২ বিদ্বেষপরায়ণ। ঈর্ষামূলক (বিশেষণ) ঈর্ষাজনিত; মূলে হিংসা আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ঈর্ষ্য্+অ+আ(টাপ্)}
11 views
Answered