1 Answers
ইন্দু অর্থ
ইন্দু [ indu ] বি. চাঁদ, সুধাকর।[সং. √ ইন্দ্ + উ]।ইন্দুকলা–বি. চাঁদের কলা বা অংশ।ইন্দুকান্ত–বি. চন্দ্রকান্তমণি, মুনস্টোন।ইন্দুনিভানন–বিণ. চাঁদমুখ, চাঁদের মতো সুন্দর মুখবিশিষ্ট।স্ত্রী. ইন্দুনিভাননা, ইন্দুনিভাননী।ইন্দুভূষণ–বি. চাঁদ যাঁর অলংকার অর্থাত্ শিব।ইন্দুমতী–বি. ১. পূর্ণিমা; ২. রঘুবংশীয় অঙ্গরাজের পত্নী।ইন্দুমুখী–বিণ. বি. (স্ত্রী.) চন্দ্রমুখী, (যে স্ত্রীলোক) চাঁদের মতো মুখবিশিষ্টা।ইন্দুমৌলি, ইন্দুশেখর–বি. চাঁদ যাঁর ললাটভূষণ; চন্দ্রচূড়; শিব।ইন্দুলেখা–বি. চন্দ্রকলা।[ইন্দু] (বিশেষ্য) চন্দ্র। ইন্দু নিভানন (বিশেষ্য), (বিশেষণ) চাঁদমুখ; চাঁদের ন্যায় সুন্দর মুখবিশিষ্ট (কাঁদ, ইন্দুনিভাননে, তিত অশ্রুনীরে-মাইকেল মধুসূদন দত্ত)। ইন্দুকলা (বিশেষ্য) চন্দ্রকলা। ইন্দু নিভাননা, ইন্দু নিভাননী (স্ত্রীলিঙ্গ)। ইন্দু ভূষণ, ইন্দু মৌলি (বিশেষ্য) শিব। ইন্দুমতী (বিশেষ্য) পূর্ণিমা। ইন্দুমুখী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) চন্দ্রাননা; চাঁদের ন্যায় সুন্দর মুখবিশিষ্ট; সুন্দরী। ইন্দুলেখা, ইন্দুরেখা (বিশেষ্য) চন্দ্রকলা; চন্দ্রখণ্ড (প্রতিপদের তন্বী পাণ্ডু ইন্দুলেখার অবগুণ্ঠনের তলায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) Öইন্দ্+উ}