16 views

2 Answers

আলো ১ অর্থ

[আলো] (বিশেষ্য) ১ আলোক; দীপ্তি। ২ দীপ। ৩ রূপ; সৌন্দর্য (সতী এমন সুন্দরী যে সোনা হীরে তাঁর সোনার অঙ্গের আলোর কাছে টিম-টিম করতে লাগল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) উজ্জ্বল; আলোকিত। আলো-আঁধারি (বিশেষ্য) আলো ও অন্ধকারের মিশ্রণ; অস্পষ্ট আলোক। □ (বিশেষণ) (আলঙ্কারিক) কিছুটা স্পষ্ট ও কিছুটা অস্পষ্ট এমন ভাষায় বা ভাবে বর্ণিত বা চিত্রিত। আলোকরা (ক্রিয়া) উদ্ভাসিত করা; শোভিত করা। □ (বিশেষণ) উজ্জ্বলকারী; দীপ্তিদানকারী (দশ দিক আলো করা)। আলোচাল (বিশেষ্য) সূর্যতাপে পক্ব চাল; আতপ চাল; অসিদ্ধ ধানের চাল। আলোছায়া (বিশেষ্য) ১ আলো ছায়ার পাশাপাশি অবস্থান। ২ ছবিতে যুগপৎ আলো ও আঁধার বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ; আলো-আঁধার। আলো-বিহঙ্গ (বিশেষ্য) আলো রূপ বিহঙ্গ (আলো-বিহঙ্গ ভোলে হে সূর্য তোমার শেখানো পথের সুর-ফররুখ আহমদ)। আলোয় আলোয় (ক্রিয়াবিশেষণ) ১ দিনের আলো থাকতে; অন্ধকার হওয়ার পূর্বে। ২ (আলঙ্কারিক) সুযোগ বা সময় থাকিতে। {(তৎসম বা সংস্কৃত) আলোক> আলোঅ> আলো}

16 views

আলো অর্থ

আলো [ ālō ] বি. ১. আলোক (আলেয়ার আলো, প্রদীপের আলো); ২. প্রদীপ, দীপ (একটা আলো নিয়ে এসো)।;[সং. আলোক]।;আলো করা–ক্রি-বি. আলোকিত বা উদ্ভাসিত করা; উজ্জ্বল করা, মহিমান্বিত করা (পরিবারের মুখ আলো করেছে)।;আলোআঁধারি–বি. ১. আলোক ও অন্ধকারের মিশ্রণ; ২. খানিকটা বোঝা যায় এবং খানিকটা বোঝা যায় না এমন ভাষায় বা ভাবে বর্ণনা বা চিত্রণ।;আলোছায়া–বি. আঁকা ছবিতে যুগপত্ আলোক ও অন্ধকারের বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ, chiaroscuro. আলো-আঁধারি।;আলোয়আলোয়–ক্রি-বিণ. ১. দিনের আলো থাকতে থাকতে (আলোয়-আলোয় বাড়ি ফিরতে হবে); ২. (আল.) সুদিন থাকতে থাকতে।;

16 views