99 views

2 Answers

আলু অর্থ

আলু১ [ ālu ] বি. যে সুপরিচিত কন্দ বা মূল সবজি হিসাবে খাওয়া হয় (গোল আলু, লাল আলু, আলুর দম)।[দেশি]।আলুকাবলি–বি. আলু, মটর প্রভৃতি সিদ্ধ করে মশলা পেঁয়াজ সহযোগে প্রস্তুত নোনতা ও ঝাল খাবার। আলু২ [ ālu ] সংস্কৃত কৃত্প্রত্যয়বিশেষ, আলুচ্ (নিদ্রালু, দয়ালু, তন্দ্রালু)।[আলু] (বিশেষ্য) বিখ্যাত সবজি; গোল আলু; মূল বা কন্দ বিশেষ। গোলআলু (বিশেষ্য) গোলাকৃতি আলুজাতীয় কন্দ; potato। আলুর দোষ (বিশেষ্য) লাম্পট্য; চরিত্রদোষ। {অনার্য ওরাওঁ শব্দ ‘আরু’> আলু(র=ল)}

99 views

-আলু অর্থ

[-আলু] (অব্যয়) (ব্যাকরণ) বিশিষ্টার্থক বা শীলার্থক প্রত্যয় বিশেষ (দয়ালু)। {বাংলা প্রত্যয়বিশেষ}

99 views