4 Answers
আরতি ১ অর্থ
[আরোতি] (বিশেষ্য) ১ বিরতি; নিবৃত্তি। ২ আসক্তি; অনুরাগ (পূরিব সকল বাঞ্ছা মনের আরতি-কাজী দৌলত)। ৩ আদেশ; আজ্ঞা (বিষম আরতি দিল নরপতি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ আগ্রহ (আরতি না কর কানু-বিদ্যাপতি)। ৫ আহ্বান; নিয়োগ (সাজে মেঘনাদ পেয়ে বাপের আরতি -কৃত্তিবাস ওঝা)। ৬ আশা; আকাঙ্ক্ষা; প্রার্থনা (ধনকা আরতি না পূরল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) আ+ রম+তি(ক্তি)}
আরতি ২ অর্থ
[আরোতি] (বিশেষ্য) নীরাজনা; প্রদীপ ধূপ ধুনা ইত্যাদি দ্বারা দেবমূর্তি বরণ করার হিন্দু ধর্মীয় বিধি। {(তৎসম বা সংস্কৃত) আরাত্রিক>}
আরতি অর্থ
আরর্তি১ [ ārti ] বি. পীড়া, যন্ত্রণা, কাতরতা; দুঃখ। আর্তি-র কোমল রূপ।;[সং. আ + √ঋ + তি (ভা)]।;আরতি২[ ārati ] বি. ১. নিবৃত্তি; ২. গভীর আসক্তি, একান্ত অনুরাগ (‘বঁধুর পিরীতি আরতি দেখিয়া’: চণ্ডী)।;[সং. আ + √রম্+ তি]।;আরতি৩ [ ārati ] বি. প্রদীপাদি দিয়ে দেবমূর্তি বরণ; নীরাজনা।;[সং. আরাত্রিক]।;