1 Answers
আরক্ত , আরক্তিম অর্থ
[আরক্তো, আরোক্তিম্] (বিশেষণ) ১ ঈষৎ রক্তবর্ণ; অল্প লাল; রক্তাভ (আরক্ত করতল-রবীন্দ্রনাথ ঠাকুর; যৌবনতাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ গাঢ় রক্তবর্ণ, টকটকে লাল। আরক্ত নয়ন, আরক্ত নেত্র,আরক্ত লোচন (বিশেষণ) ক্রুদ্ধ; রক্তবর্ণ চক্ষুবিশিষ্ট। □ (বিশেষ্য) ক্রোধপূর্ণ দৃষ্টি। আরক্ত মুখ (বিশেষণ) লজ্জায় মুখ রাঙা হয়েছে এমন; শরম-রাঙা। {(তৎসম বা সংস্কৃত) আ+রক্ত, রক্তিম}
6 views
Answered