1 Answers

আত্মীয় অর্থ

আত্মীয় [ ātmīỷa ] বিণ. স্বকীয়, স্বীয়, নিজের।বি. স্বজন, কুটুম্ব, জ্ঞাতি; বন্ধুবান্ধব।[সং. আত্মন্ + ঈয়]স্ত্রী. আত্মীয়া।আত্মীয়তা–বি. হৃদ্যতা; কুটুম্বিতা, জ্ঞাতিত্ব; বন্ধুত্ব।আত্মীয়বন্ধু, আত্মীয়স্বজন–বি. বন্ধুবান্ধব, নিজের লোকজন।[আত্‌তিঁয়ো] (বিশেষ্য) ১ স্বজন; জ্ঞাতি; কুটুম্ব। ২ বন্ধু-বান্ধব; অন্তরঙ্গ ব্যক্তি। □ (বিশেষণ ) আত্ম সম্পর্কীয়; আপন, স্বীয়; নিজ। আত্মীয়া (স্ত্রীলিঙ্গ)। আত্মীয়তা (বিশেষ্য) ১ জ্ঞাতিত্ব; কুটুম্বিতা। ২ হৃদ্যতা। ৩ বন্ধুত্ব। আত্মীয় বিহীন (বিশেষণ) ১ জ্ঞাতিশূন্য। ২ বন্ধু-বান্ধবহীন। আত্মীয় স্বজন, আত্মীয় বন্ধু (বিশেষ্য ) ১ রক্ত সম্পর্কের আপন জন; জ্ঞাতি। ২ জ্ঞাতিতুল্য আপন লোকজন। {(তৎসম বা সংস্কৃত) আত্মন্ + ঈয়(ছ)}

10 views