11 views

1 Answers

আতপ অর্থ

আতপ [ ātapa ] বি. সূর্যকিরণ, রোদ।[সং. আ + √ তপ্ + অ]।আতপ চাল, আতপ তণ্ডুল [ ātapa-cāla, ātapa-taņḍula ] বি. আলোচাল।আতপ স্নান–বি. শরীরে রোদ লাগানো, sunbath.[আতোপ্] (বিশেষ্য) ১ রৌদ্র; সূর্যকিরণ। আতপক্লান্ত (বিশেষণ) রৌদ্রের উত্তাপে পরিশ্রান্ত (আতপক্লান্ত ব্যক্তির শ্রান্তি ও ক্লান্তি দূর হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আতপচাল, তণ্ডুল (বিশেষ্য) আলোচাল; রৌদ্রে শুকানো অসিদ্ধ ধানের চাল। আতপতাপ (বিশেষ্য) সূর্যের তাপ; রৌদ্রের উষ্ণতা বা দাহ (একে মরুভূমি তাহাতে প্রচণ্ড আতপতাপ -মীর মশাররফ হোসেন)। আতপত্র, আতপবারণ (বিশেষ্য) আতপ থেকে রক্ষাকারী ছাতা (আতপত্রে শোভে রাঙ্গা ভাটী-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আতপস্নান ( বিশেষ্য) নগ্ন-শরীরে সূর্যের উত্তাপ বা কিরণ লাগানো; রৌদ্র সেবন; sun-bath। আতপ্ত (বিশেষণ) উত্তপ্ত; গরম (আতপ্ত পবনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+√তপ্+অ(অছ্)}

11 views