3 Answers
আচার ১ অর্থ
[আচার্] তৈল মসলা যোগে আম-লেবু-কুল-জলপাই প্রভৃতি ফলে প্রস্তুত মুখরোচক চাটনি। {পো.achar (তুলনীয়) (ফারসি) আচার }
আচার ২ অর্থ
[আচার্] (বিশেষ্য) ১ ব্যবহার; চালচলন (সদাচার)। ২ প্রথা; নিয়ম; পদ্ধতি; রীতি (দেশাচার)। ৩ নিষ্ঠা; সদাচার (আচারবান)। ৪ সংস্কার (ধর্মাচার)। আচারনিষ্ঠ (বিশেষণ) সদাচার পরায়ন (শ্বশুরগণ আচারনিষ্ঠ পরম হিন্দু-রবীন্দ্রনাথ ঠাকুর)। আচার বর্জিত, আচারহীন (বিশেষণ) ১ অশিষ্ট; সদাচারবিরহিত। ২ ধর্মীয় বা সামাজিক প্রথা অমান্য করে এরূপ। আচারবাণ (বিশেষণ) নিষ্ঠাবান; ধর্মানুরক্ত (হিন্দুশাস্ত্র বিহিত আচারবান নহে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। আচার-বিচার (বিশেষ্য) ১ নিয়ম-শৃঙ্খলা (আচর-বিচার নাই)। ২ শাস্ত্র সম্মত বাছবিচার। আচার-ব্যবহার (বিশেষ্য) চালচলন; অন্যের সঙ্গে আচরণ।আচারভ্রষ্ট (বিশেষণ) ১ শাস্ত্র সম্মত বিধি লঙ্ঘনকারী; আচারবিচ্যুত। ২ দুশ্চরিত্র। আচারী, আচারি (বিশেষণ) আচারপূত; নিষ্ঠাবান; শিষ্টাচারী (আচারি তোমার বাপ ধর্মে কর্মে মতি-ময়মনসিংহ গীতিকা)। {( তৎসম বা সংস্কৃত) আ+√চর্+অ(ঘঞ্)}
আচার অর্থ
আচার১ [ ācāra১. ] বি. টক ঝাল তেল ইত্যাদি সহযোগে তৈরি মুখরোচক চাটনিজাতীয় খাবার, sauce. [পো. achar. ফা. আচার]। আচার২ [ ācāra২. ] বি. ১. অনুষ্ঠান, পালন; ২. প্রচলিত ব্যবহার, চালচলন; সংস্কার, রীতিনীতি (দেশাচার); ৩. শাস্ত্রীয় আচরণ ও নিয়মাদি (আচারসর্বস্ব ধর্ম); ৪. সাধনরীতি (বামাচার)। [সং. আ + √ চর্ + অ]।;বিণ. আচরণীয়।;আচারনিষ্ঠা–বি. আচার মেনে চলা।;বিণ. আচারনিষ্ঠ।;আচারবান, আচারবান্–বিণ. শাস্ত্রীয় নিয়মাদি পালন করে এমন; শাস্ত্রীয় নিয়মের প্রতি শ্রদ্ধাশীল।;স্ত্রী. আচারবতী।;আচারবিচার–বি. শাস্ত্রীয় বা প্রথাগত নিয়ম পালন।;আচারভ্রষ্ট–বিণ. শাস্ত্রীয় আচার থেকে বিচ্যুত, শাস্ত্রীয় আচার লঙ্ঘনকারী।;আচারী (-রিন্)–বিণ. নিষ্ঠাবান, শাস্ত্রীয় নিয়মাদি যথাবিধি পালন করে এমন।;