1 Answers
আগমন অর্থ
আগমন [ āgamana ] বি. এসে উপস্হিত হওয়া, আসা।[সং. আ + √ গম্ + অন]।আগমনি–বি. শিবপত্নী ও হিমালয়কন্যা উমার পিত্রালয়ে আগমনবিষয়ক গান; দুর্গাপূজার আগে উমার আগমন নিয়ে যে গান গাওয়া হয়।বিণ. আগমনসংক্রান্ত।[সং. আগমন + বাং. ই (ঈ অপ্রয়োজনীয়)]।[আগোমোন্] (বিশেষ্য) আসা; উপস্থিতি। আগমনী (বিশেষ্য) আগমন সঙ্গীত; আহবানগীতি (আকাশ বীণার তারে তারে জাগে তোমার আগমনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) আগমন-সম্বন্ধীয়। { (তৎসম বা সংস্কৃত) আ+√গম্ +অন(ল্যুট্)}
263 views
Answered