3 Answers

আকার ১ অর্থ

[আকার্] (বিশেষ্য) ১ মূর্তি; চেহারা; আকৃতি; গঠন। ২ লক্ষণ। আকার ইঙ্গিত (বিশেষ্য) ১ ভাবভঙ্গি; ধরন-ধারণ। ২ ইশারা; সঙ্কেত। আকার প্রকার (বিশেষ্য) ভাবভঙ্গি; ধরন-ধারণ। {(তৎসম বা সংস্কৃত) আ+ √কৃ+অ(ঘঞ্)}

21 views

আকার ২ অর্থ

[আকার্] (বিশেষ্য) ‘আ’ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের সঙ্গে সংযুক্ত হলে যে বিশিষ্ট-রূপ লাভ করে তার নাম; যেমন ক্ + আ + র্ +আ =কারা; আ= v চিহ্ন। {(তৎসম বা সংস্কৃত) আ+√কৃ+অ(ঘঞ্)}

21 views

আ-কার অর্থ

আ-কার, আকার১ [ ā-kāra, ākāra ] বি. ব্যঞ্জনবর্গের সঙ্গে ‘আ’ অক্ষর বা ধ্বনির যোগ।;আকার২[ ākāra ] বি. ১. আকৃতি, চেহারা; ২. গঠন; ৩. প্রকার (নানা আকারে কথাটা প্রকাশ করা); ৪. মূর্তি (আদর্শকে আকার দেওয়া)।;[সং. আ + √ কৃ + অ]।;আকারইঙ্গিত, আকারপ্রকার–বি. ভাবভঙ্গি।;আকারমাত্রিক–বিণ. আ-কার চিহ্ন দিয়ে সংগীতের মাত্রার সংখ্যা বোঝানো হয় এমন (আকারমাত্রিক স্বরলিপি)।;

21 views