1 Answers
আঁটা অর্থ
আঁটা [ ān̐ţā ] ক্রি. ১. কষে বা শক্ত করে বাঁধা (‘তোমার রাখি বাঁধো আঁটি’: রবীন্দ্র); ২. বাঁধা, পরা (পাগড়ি আঁটা); ৩. বন্ধ করা, লাগানো (দরজায় খিল আঁটা); ৪. সংকুলান হওয়া (এই ঘরে এত লোক আঁটবে না); ৫. সমকক্ষ হওয়া (বুদ্ধিতে তাকে আঁটা মুশকিল)।বিণ. বদ্ধ, আঁটকানো (আঁটা খাম)।[বাং. √ আট্ + আ]।আঁটানো–ক্রি. বি. ধরানো (চেপে চেপে রাখলে ওই হাঁড়িতেই সব আটা আঁটানো যাবে)।এঁটে ওঠা–ক্রি. বি. সমকক্ষ হওয়া, সমানভাবে পাল্লা দেওয়া (বুদ্ধিতে তার সঙ্গে এঁটে ওঠা কঠিন)।[আঁটা, আটা (আঞ্চলিক)] (ক্রিয়া) ১ কষে বা শক্ত করে বাঁধা (কোমরবন্দ আঁটা)। ২ পরিধান করা বা বাঁধা (পাগড়ি আঁটা)। ৩ বন্ধ করা বা লাগানো (দরজায় খিল আঁটা)। ৪ আঠা ইত্যাদির সাহায্যে লাগানো (টিকিট আঁটা)। ৫ ঠেকানো; দমন করা (না জানি এ বামাদলে কে আঁটে সমরে-মাইকেল মধুসূদন দত্ত)। ৭ ধরা; স্থান পাওয়া; কুলানো (বুড়া রাজার মনে সুখ আঁটে না-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ৮ পর্যাপ্ত হওয়া (যে পান খাইতে তাহা না আঁটে তাঁহারে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৯ স্থির করা; নির্ধারণ করা (সে মনে মনে এক সঙ্কল্প আঁটলে-এ(তৎসম বা সংস্কৃত) ওয়াজেদ আলী)। (বিশেষণ) বদ্ধ; বন্ধ; জোড়া। আঁটাআঁটি, আঁটিসাঁটি (বিশেষ্য) ১ কষাকষি; কড়াকড়ি; নিজের প্রাপ্য বুঝে নিতে অতিশয় যত্ন (কুলের যত প্রকার আঁটাআঁটি-আখা)। ২ বাঁধাবাঁধি। (বিশেষণ) সুরক্ষিত (আঁটাআঁটি–আখা)। ২ বাঁধাবাঁধি। (বিশেষণ) সুরক্ষিত (আঁটাআঁটি সেই গড়ে থাকো মালখানা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) গ্রন্থি > গাঁঠ > আঁট+আ}