2 Answers
আঁচ ১ অর্থ
[আঁচ্] (বিশেষ্য) ১ আভাস; ইঙ্গিত (প্রথম ঘটকালির আঁচেই ইহাদের কাঁচা চুল পাকিবার উপক্রম হয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আন্দাজ; অনুমান; ধারণা (আঁচ করা)। {(তৎসম বা সংস্কৃত) অন্চ +অ(ঘঞ্)=অঞ্চ >আঁচ}
8 views
Answered
আঁচ ২ অর্থ
[আঁচ্] (বিশেষ্য) ১ জ্বালা; অগ্নিশিখা (নরম আঁচে রান্না করা)। ২ উষ্ণতা; তাপ (আঁচ লাগা)। ৩ ভাপ; ঝাঁজ; উষ্ণস্পর্শ (বোধহয় উনুনের তাপের আঁচ মেয়েটিকে একবার লাগিয়াছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অর্চিস্ = অর্চিঃ> অচ্চি > আঁচ}
8 views
Answered