1 Answers
অস্ফুট অর্থ
অস্ফুট [ asphuţa ] বিণ. ১. ফোটেনি এমন, বিকশিত হয়নি এমন (অস্ফুট কলি); ২. অপরিস্ফুট; আধো-আধো (শিশুর অস্ফুট ভাষা); ৩. অস্পষ্ট (‘কোলাহলের অস্ফুট ধ্বনি’: রবীন্দ্র)।[সং. ন + √ স্ফুট + অ]।অস্ফুটবাক, অস্ফুটবাক্–বিণ. অস্পষ্ট বা আধো-আধো কথা বলে এমন।অস্ফুটে–ক্রি-বিণ. অস্পষ্টভাবে (‘অস্ফুটে বারংবার কহিতে লাগিল’: শরত্)।[অস্ফুটো] (বিশেষণ) ১ ফোটেনি এমন; অবিকশিত। ২ অপরিস্ফুট; আধো-আধো। ৩ অব্যক্ত। ৪ অস্পষ্ট (অস্ফুট চন্দ্রালোকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অস্ফুটবাক (বিশেষণ) আধো-আধো কথা বলে এমন। {(তৎসম বা সংস্কৃত) অ+স্ফুট; ( নঞ্ তৎপুরুষ সমাস)}
25 views
Answered