1 Answers

অস্থি অর্থ

[ওস্‌থি] (বিশেষ্য) ১ হাড়। ২ কঙ্কাল। অস্থিচর্মসার (বিশেষণ) ১ কেবলমাত্র অস্থি ও চর্ম অবশিষ্ট আছে এমন। ২ অতিশয় শীর্ণ। অস্থিদান, অস্থিসমর্পণ (বিশেষ্য) হিন্দুমতে পবিত্র জলে মৃতের অস্থি নিক্ষেপ। অস্থিদাহকারী (-রিন্) (বিশেষণ) হাড়জ্বালানি; অতিশয় দুষ্ট বা চঞ্চল (এই অস্থিদাহকারী দস্যু মেয়েকে ঘরে আনার জন্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। অস্থিবিজ্ঞান, অস্থিবিদ্যা (বিশেষ্য) শরীরস্থ অস্থিসম্বন্ধীয় বিদ্যা; অস্থিবিষয়ক শাস্ত্র। অস্থিশেষ, অস্থিসার ( বিশেষণ) ১ কেবল হাড় অবশিষ্ট আছে এমন; কঙ্কালসার। ২ অতিশয় শীর্ণ। {(তৎসম বা সংস্কৃত) √অস্+থি(ক্‌থিন্)}

12 views