1 Answers

অসাড় অর্থ

অসাড় [ asāḥ ] বিণ. সাড় বা অনুভূতি নেই এমন; অবশ (অসাড় দেহ); বোধশক্তিহীন (অসাড় মন)।[বাং. অ + সাড়]।অসাড়তা–বি. সাড়হীনতা; অবশতা; বোধহীনতা।অসাড়ে–ক্রি-বিণ. অজ্ঞান অবস্হায়; অজ্ঞাতসারে।[অশাড়্‌] (বিশেষণ) ১ অনুভূতিহীন; চেতনাহীন; সংজ্ঞাহীন (এই অসাড় প্রকৃতির বুকে আমরাও অসাড় হইয়া ঘুমাইয়াছিলাম-শেহা)। ২ অবশ; শক্তিহীন (এর অসাড় জিভে কথা ফোটাতে পারেন না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৩ বোধশক্তিহীন (অসাড় দেহ)। অসাড়তা (বিশেষ্য) অসাড়ের ভাব (এমন একটা শুষ্ক অসাড়তার সঞ্চার হইয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অসাড়ে (ক্রিয়া বিশেষণ) ১ অসাড় অবস্থায়। ২ অজ্ঞাতসারে। {অ(নঞ্)+সাড়; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}

4 views