1 Answers
অলঙ্কার , অলংকার অর্থ
[অলোঙ্কার্] (বিশেষ্য) ১ গহনা; ভূষণ; আভরণ। ২ প্রসাধন; সজ্জা। ৩ শোভা। ৪ গৌরব; সম্মান। ৫ ভাষার সৌন্দর্য ও মাধুর্য বৃদ্ধিকারী গুণ (অনুপ্রাস, রূপক, উপমা, যমক ইত্যাদি)। অলঙ্করণ, অরঙ্কৃতি, অলঙ্ক্রিয়া (বিশেষ্য) ১ অলঙ্কার; সজ্জার উপকরণ (বিচিত্র অলঙ্করণ সর্বত্র -মনোজ বসু)। ২ অলঙ্কার দ্বারা সজ্জিতকরণ। ৩ অতিরঞ্জন। ৪ প্রসাধন। ৫ চিত্রণ। ৬ সাহিত্যে অনুপ্রাস, যমক, উপমাদির প্রয়োগ। অলঙ্কার্তা (-র্তৃ) (বিশেষণ) (বিশেষ্য) ১ অলঙ্কার দ্বারা সজ্জিত করে এমন। ২ প্রসাধন। অলঙ্কর্ত্রী স্ত্রী.। অলঙ্কারক (বিশেষণ) অলঙ্কৃত করে এমন; শোভাবর্ধক। □ (বিশেষ্য) শোভা বৃদ্ধির উপকরণ; অলঙ্কার (ভাব হল তার যেখানে যা কিছু অলঙ্কৃত এবং যা কিছু অলঙ্কারক আছে তার সঙ্গে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। অলঙ্কারশাস্ত্র ( বিশেষ্য) কাব্যলঙ্কার সংক্রান্ত বিষয় বা গ্রন্থ। অলঙ্কৃত (বিশেষণ) ১ ভূষিত; সজ্জিত; আভরণমণ্ডিত(সেই ধাপ দিয়ে অলঙ্কৃত কঙ্কাল তাহার আন্দোলনহীন ঋজু গতিতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সৌষ্ঠবমণ্ডিত; সমৃদ্ধ (সভা অলঙ্কৃত করিয়া রাখিয়াছেন-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) অলম্ + √কৃ+ অ(ঘঞ্), তৃ(তৃচ্), ত(ক্ত)}