1 Answers
অলক্ষ্য অর্থ
অলক্ষ্য [ alakşya ] বিণ. দেখা যায় না এমন, অদৃশ্য, দৃষ্টির অগোচর (অলক্ষ্য প্রভাব, অলক্ষ্য শক্তি)।বি. ১. (বিশেষ বাংলা প্রয়োগ) আড়াল, অন্তরাল, অদৃশ্য স্হান (সকলের অলক্ষ্যে দেবতা হেসেছেন); ২. স্বর্গ; শূন্য (‘অলক্ষ্যের পানে’: রবীন্দ্র)।[সং. ন + √ লক্ষ্ + য]।[অলোক্খো] (বিশেষণ) ১ দেখা যায় না এমন; অদৃশ্য; দৃষ্টির অগোচর (অলক্ষ্য সুদূর তরে উঠিছে মর্মর স্বর-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অজানিত; অজ্ঞাত; গোপনচারী (মানুষের লক্ষ লক্ষ অলক্ষ্য ভাবনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অনির্ণেয়। □ (বিশেষ্য) ১ অন্তরাল; অদৃশ্য স্থান (অলক্ষ্য হইতে)। ২ শূন্য; স্বর্গ (অলক্ষ্যের পানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+লক্ষ্য; (নঞ্ তৎপুরুষ সমাস)}
19 views
Answered