1 Answers

অযুক্ত অর্থ

অযুক্ত [ ayukta ] বিণ. ১. যোগহীন, সংযোগ নেই এমন; যুক্ত নয় এমন; পৃথক; ২. যুক্তিবিরুদ্ধ, যুক্তিহীন; অনুচিত।[সং. ন + যুক্ত]।অযুক্তি–বি. ১. যোগহীনতা, সংযোগহীনতা; পার্থক্য; ২. কুযুক্তি, কুপরামর্শ; ৩. বিচারে অসংগতি; অন্যায় বা ভুল বিচার; অনৌচিত্য।অযুক্তিযুক্ত–বিণ. যুক্তিযুক্ত বা যুক্তিপূর্ণ নয় এমন, অযৌক্তিক।[অজুক্‌তো] (বিশেষণ) ১ অসংলগ্ন; সংযোগহীন; পৃথক। ২ অনুচিত; যুক্তিবিরুদ্ধ, অসঙ্গত (তিনি যে তাঁহার প্রতি এবং বিধ অযুক্ত আচরণ করিবেন; ইহা স্বপ্নের অগোচর-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অযুক্ত (বিশেষ্য) ১ কুযুক্তি; কুপরামর্শ। ২ সংযোগহীনতা। ৩ বিচারে অসঙ্গতি। ৪ অন্যায় বা ভুল বিচার। ৫ অনৌচিত্য। অযুক্তিযুক্ত (বিশেষণ) অযৌক্তিক। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+যুক্ত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}

4 views