1 Answers

অম্ল অর্থ

অম্ল [ amla ] বি. ১. রসবিশেষ; ২. টক স্বাদ; ৩. দ্রাবক, acid; ৪. অম্বল বা টকের ঝোল।বিণ. টকো, টক স্বাদযুক্ত।[সং. অম্ + ল]।অম্লজান–বি. বায়ু ও জলের উপাদান এবং দহনক্রিয়া ও শ্বাসক্রিয়ার সহায়ক মৌলিক গ্যাস বিশেষ, অক্সিজেন। (ইং. Oxygen)।অম্লতা–বি. অম্লযুক্ত বা অম্লধর্মী অবস্হা, acidity (বি. প.)।অম্লপিত্ত–বি. যে রোগে পিত্তদোষে ভুক্ত বস্তু অম্লরসযুক্ত হয়।অম্লমধুর–বিণ. মিষ্টি কিন্তু ঈষত্ টক স্বাদযুক্ত; টক-মিষ্টি; (আল.) (কথা ইত্যাদি সম্পর্কে) মিষ্টি প্রলেপ দেওয়া কিন্তু ঝাঁঝালো (অম্লমধুর তিরস্কার)।অম্লমিতি–বি. অম্লের পরিমাণ হিসাব করার বিদ্যা, acidimetry (বি. প.)।অম্লরাজ–বি. দুটি বিশেষ অম্ল বা সিডের সংমিশ্রণ, aqua regia (বি. প.)।অম্লশূল–বি. অম্লের আধিক্যজনিত পেটের ব্যাথা।অম্লাধিক্য–বি. অম্ল বা অম্বলের আধিক্য বা বৃদ্ধি।[অম্‌ম্লো] (বিশেষ্য) ১ টক। ২ অম্বল; টক ব্যঞ্জন। ৩ রোগবিশেষ। ৪ দ্রাবক; অ্যাসিড। □ (বিশেষণ) টকস্বাদযুক্ত। অম্লতা (বিশেষ্য) অম্লধর্মী অবস্থা; অম্লযুক্ততা; acidity। অম্লপিত্ত ( বিশেষ্য) রোগ বিশেষ; অম্ল ও পিত্তের আধিক্য জনিত অজীর্ণ রোগ। অম্লমধুর (বিশেষণ) মিষ্ট কিন্তু ঈষৎ অম্লস্বাদযুক্ত (অম্লমধুর আম)। অম্লজান (বিশেষ্য) অক্সিজেন নামক গ্যাসবিশেষ; oxygen। {(তৎসম বা সংস্কৃত) Öঅম্+ল(ক্ল)}

19 views