1 Answers
অবরোধ অর্থ
অবরোধ [ aba-rōdha ] বি. ১. বাধা, প্রতিবন্ধক; পরিবেষ্টন blockade; ২. কারাগার, জেলখানা; ৩. অন্তঃপুর; ৪. বন্দিত্ব, আটক, detention.[সং. অব + রোধ]।বিণ. অবরোধক।[অবোরোধ্] (বিশেষ্য) ১ আটক; প্রতিরোধ (তাহার বাক্য পথ সবলে অবরোধ করিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অন্তঃপুর (ধরাধরি করি সখী লইয়া দেবীরে অবরোধে-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ পরিবেষ্টন; blockade (নয় দিবস পাটনা অবরোধ করিয়াছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৪ পর্দা (অবরোধ প্রথা)। ৫ কারাগার; হাজত। অবরোধক (বিশেষণ) অবরোধকারী। অবরোধ প্রথা (বিশেষ্য) পর্দা প্রথা; স্ত্রীলোকদিগকে এমনভাবে অন্তঃপুরে রাখা যাতে অনাত্মীয় ব্যক্তির সঙ্গে দেখা-সাক্ষাৎ না ঘটে। {(তৎসম বা সংস্কৃত)অব+রোধ}
97 views
Answered