1 Answers

অতীত অর্থ

অতীত–বিণ. ১. যা ঘটে গেছে এমন, বিগত; পূর্বে ছিল কিন্তু এখন নেই এমন (অতীত যুগ, অতীত গৌরব); ২. অতিক্রম করেছে এমন (কল্পনার অতীত. কালাতীত)।বি. বিগত কাল (অতীতে তারা পরস্পরের শত্রু ছিল, অতীতে যেমন বর্তমানেও তেমনই)।[সং. অতি+ √ ই+ত]।[ওতিত্] (বিশেষণ) ১ বিগত; হয়েছে বা ঘটে গেছে এমন(অতীত ঘটনা)।২ শেষ; সমাপ্ত (আবশ্যক অতীত হইয়া গেলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ বহিভূত; অগোচর (দৃষ্টির অতীত; ধারণার অতীত)।  (বিশেষ্য) বিগতকাল (অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অতীতবেত্তা (বিশেষ্য) যিনি বিগতকালের বিষয় জানেন। {(তৎসম বা সংস্কৃত) অতি+√ই+ত(ক্ত)}

17 views