1 Answers

অচল অর্থ

অচল–বিণ. ১. গতিহীন, স্হির (অচলপ্রতিষ্ঠ); ২. অটল; ৩. অপ্রচলিত. অব্যবহার্য; ৪. বাতিল (অচল প্রথা); ৫. জাল, মেকি (অচল টাকা); ৬. নির্বাহ করা বা পরিচালনা করা কঠিন এমন (অচল সংসার); ৭. যথারীতি কাজ করা প্রায় অসম্ভব এমন (অচল অবস্হা); ৮. পতিত (সমাজে অচল); ৯. অকেজো (অচল ঘড়ি); ১০. নিস্পন্দ (অচল নাড়ি)।বি. পর্বত।[সং. ন+চল]।[অচল্] (বিশেষণ) ১ স্থির; গতিহীন (অচল আলোকে রয়েছে দাঁড়ায়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অপ্রচলিত (অচল প্রথা)। ৩ ঘষা; মেকি; জাল (অচল টাকা বা নোট)। ৪ পতিত; একঘরে; সমাজচ্যুত (সমাজে অচল)। ৫ ব্যবহারের অযোগ্য অকেজো (অচল ঘড়ি)। ৬ পরিচালনা বা নির্বাহের উপায়বিহীন(পটল অভাবে হরকুমারের অবস্থা অচল হইয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৮ স্থায়ী; সুপ্রতিষ্ঠ (তোমার মস্তক দিলে রাজার দীর্ঘ আয়ুও অচল রাজ্য হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। (বিশেষ্য) পর্বত (অটল অচল যথা-মাইকেল মধুসূদন দত্ত)। অচলন (বিশেষ্য) অপ্রচলন। অচলনীয় (বিশেষণ) প্রচলনের অযোগ্য। অচল প্রতিষ্ঠ (বিশেষণ) দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। অচলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) গতিহীনা; স্থিরা (অচলা ভক্তি)।  (বিশেষ্য) পৃথিবী (তোমার চরণ বন্দি লোটায়ে অচলা-ঘনরাম চক্রবর্তী)। অচলায়তন (বিশেষ্য) ১ প্রগতিবিরোধী গতানুগতিক গোঁড়মিপূর্ণ প্রথা বা প্রতিষ্ঠান (কিন্তু ঐ মহিমার অচলায়তনে-কাজী নজরুল ইসলাম); গতিহীন বা সংস্কারবিহীন আচার বা প্রথা। ২ রবীন্দ্রনাথের একটি বিখ্যাত নাটকের নাম।  (বিশেষণ) অনড়; অপরিবর্তনীয়; প্রগতিহীন (অচলায়তন হয়ে থাকা)। অচলিত ⇒ অপ্রচলিত। অচলিঞ্চু (বিশেষণ) গতিশীল নয় এমন; স্থির। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√চল্+অ(অচ্); (নঞ্ তৎপুরুষ সমাস)}

8 views