1 Answers
অঙ্গ অর্থ
অঙ্গ–বি. ১. অবয়ব, শবীরের অংশ (অঙ্গহানি), limb; শরীর; ২. আকৃতি, মূর্তি (‘একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে’; রবীন্দ্র); ৩. অংশ; অপরিহার্য অংশ (কর্মের অঙ্গ, বিশ্রাম কাজেরই অঙ্গ); ৪. উপকরণ (পূজার অঙ্গ); ৫. (উদ্ভি.) ইন্দ্রিয়; শরীরযন্ত্র, organ (বি. প.); ৬. ভাগলপুর জেলা ও তত্সন্নিহিত অঞ্চলের প্রাচীন নাম (অঙ্গরাজ্য)।[সং. √ অঙ্গ্+অ]।[অঙ্গো] (বিশেষ্য) ১ দেহ; শরীর (কাম-অঙ্গ-ভস্ম লেপে অঙ্গে –ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ মূর্তি; আকৃতি (একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ একাংশ (যেমন চলার অঙ্গ পা-তোলা পা–ফেলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ অংশ; ভাগ (নিম্নাঙ্গ)। ৫ প্রাচীন ভারতের প্রদেশবিশেষ (অঙ্গবঙ্গকলিঙ্গ)। ৬ পর্যায়; গুণগ্রাম (উচ্চাঙ্গের রচনা)। অঙ্গগ্রহ (বিশেষ্য) ১ দেহের আক্ষেপ বা খিঁচুনি রোগ। ২ ধনুষ্টঙ্কার রোগ। অঙ্গগ্লানি (বিশেষ্য) ১ দেহের কষ্ট। ২ শরীরের ময়লা। অঙ্গচালন, অঙ্গচালনা, অঙ্গবিক্ষেপ, অঙ্গসঞ্চালন (বিশেষ্য) ১ দেহের নাড়াচাড়া। ২ ব্যায়াম। অঙ্গচ্ছেদ, অঙ্গচ্ছেদন (বিশেষ্য) ১ দেহের কোন অংশ কেটে ফেলা। ২ মূল থেকে কোনো অংশ বিচ্যুত বা ভাগ করা। অঙ্গজ (বিশেষ্য) ১ সন্তান। (বিশেষণ) দেহ থেকে উৎপন্ন। অঙ্গজা (স্ত্রীলিঙ্গ)। অঙ্গত্র, অঙ্গত্রাণ বিবর্ম; সাঁজোয়া। অঙ্গন্যাস (বিশেষ্য) মন্ত্র উচ্চারণসহ দেহের অংশ স্পর্শ করা। অঙ্গপ্রত্যঙ্গ (বিশেষ্য) দেহের বিভিন্ন অংশ (আমার সীমন্ত হইতে পদাঙ্গুলি পর্যন্ত অঙ্গপ্রত্যঙ্গের যত কিছু ভূষণ ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অঙ্গপ্রসাধন, অঙ্গরাগ (বিশেষ্য) ১ দেহের সাজসজ্জা; দেহের প্রসাধন। ২ দেহসজ্জার উপকরণ; প্রসাধন দ্রব্য (সকল বৈচিত্র্যের মধ্যে ভূবন ভরিয়া তাহারই অঙ্গরাগ-এয়াকুব আলী চৌধুরী)। অঙ্গপ্রায়শ্চিত্ত (বিশেষ্য) পাপমোচনের জন্য দেহশোধন; অঙ্গশোধক প্রায়শ্চিত্ত। অঙ্গবিকার ⇒ বিকৃতি।