1 Answers

অকাতর অর্থ

অকাতর–বিণ. ১. কাতর নয় এমন; ২. ব্যাকুলতাশূন্য; ৩. নিঃশঙ্ক; ৪. সহিষ্ণু (পরিশ্রমে অকাতর)।[অকাতর্‌/অকাতোর্‌] (বিশেষণ) ১ কাহিল নয় এমন; অব্যাকুল; খেদহীন (কোন চিন্তা নাই বাছা হয়ে অকাতর-ঘনরাম চক্রবর্তী)। ২ সুস্থ; নীরোগ (অকাতর দেহে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অকুন্ঠ(অতি অকাতর চিত্ত-রবীন্দ্রনাথ ঠাকুর)। অকাতরতা (বিশেষ্য)। অকাতরে (ক্রিয়া (বিশেষণ) ১ অকুন্ঠচিত্তে (অকাতরে দান করা)। ২ অক্লেশ; অনায়াসে (অকাতরে পরিশ্রম করা)। ৩ নিশ্চিন্ত আরামে বা প্রগাঢ়ভাবে (অকাতরে ঘুমানো)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+কাতর; (বহুব্রীহি সমাস)}

5 views