স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি কিনতে আপনাকে যা জানতে হবে

স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি কিনতে আপনাকে যা জানতে হবে

সাধারণ TV থেকে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এর প্রসেসর অনেক উন্নত হয়ে থাকে। আর সাধারণ TV থেকে Smart TV তে একটি অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে। সাধারণত অ্যান্ড্রয়েড ও ওয়েব ওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে একটি স্মার্ট টিভি তে।

স্মার্ট টিভি বলতে সাধারণত Smartphone এর মতো এই TV তে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে Smartphone এর মতোই ইন্টারনেট চালানোর সুবিধা এবং স্মার্ট ডিভাইসের সকল সুবিধা পাওয়া যায়।

স্মার্ট টিভি তে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের ব্যবহার করা যায় যেমন- স্কাইপ, টুইটার, ফেসবুক, ইউটিউব সহ আরো অনেক সফটওয়্যার যা Smartphone এ ব্যবহার করা যায় সে সকল প্রকার অ্যাপ্লিকেশন Smart TV তে ব্যবহার করা যায়।

যেহেতু বর্তমানে সকল জায়গাতে ইন্টারনেটের সংযোগ বৃদ্ধি পাচ্ছে তাই আপনি বর্তমান সময়ে TV কেনার পূর্বে টিভিতে ওয়াই–ফাই সুবিধা আছে কি না সেই বিষয়ে নিশ্চিত হয়েই Smart TV নিববেন।

 
কি কি বিষয় দেখতে হবে স্মার্ট টিভি কিনতে।


 
স্মার্ট টিভি কিনতে উপরের বিষয় ছাড়াও আরো অনেক বিষয় দেখে নিবেন। যেমন - স্মাট টিভিতে ইউএসবি পোর্ট আছে কিনা। ইউএসবি পোর্ট থাকার একটা সুবিধা হলো এতে আপনি পেনড্রাইভে বা সব ড্রাইভে ব্যবহার করে বিভিন্ন ফাইল আপনার TV তে দেখতে পারবেন।
ইউএসবি পোর্ট থাকলেই যে, আপনার এক্সটার্নাল হার্ডড্রাইভ বা পেনড্রাইভ সমর্থন করবে বিষয় কিন্তু এমন নয়।


সে জন্যে আপনার অবশ্যই জেনে নিতে হবে আপনার স্মার্ট টিভি তে পোর্টেবল হার্ডডিস্ক বা কোন ধরনের ডিজিটাল ফরম্যাট সমর্থন করে। Smart TV কেনার পূর্বে আপনার দেখে নিতে হবে তাতে ৩টি HDMI port আছে কিনা। ৩টি না থাকলেও অন্তত ২টা HDMI port না থাকলে আপনার সেই TV কেনা মোটেও উচিত হবে না।


তাছাড়া আপনার আরো দেখতে হবে ভিউয়িং অ্যাঙ্গেল ঠিক আছে কি না। ভিউয়িং অ্যাঙ্গেল হলো আপনি কোনো সাইড থেকে TV দেখতে কোনো নেগেটিভ পরে কিনা। যদি ভিউয়িং অ্যাঙ্গেল ঠিক না থাকে তাহলে আপনাকে পরামর্শ দিবো আপনি সেই TV কেনা থেকে বিরত থাকুন।
আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্মার্ট টিভি এর সাউন্ড। সাউন্ড এর মান যদি ভালো না হয় তবে আপনার সেই TV কেনা থেকে অবশ্যই বিরত থাকায় ভালো হবে বলে আমার মনে হয়।


স্মার্ট টিভি এর মাপ বা সাইজ


আপনার Smart TV কেনার পূর্বে অবশ্যই আপনার TV এর সাইজ এর দিকে মনোযোগ দেয়া দরকার।
স্মার্ট টিভি কেনার পূর্বে আপনাকে অবশ্যই আপনার রুম কত বড় এবং কত দূর থেকে আপনি TV দেখবেন তার উপরে নির্ভর করে TV কেনা উচিত। তাতে আপনার চোখের কোনো ক্ষতি হবে না।

 
আপনি যদি ৮ফুট দূরত্ব থেকে TV দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই ৩২-৫০ বা ৬৫ ইঞ্চি TV কেনার পরামর্শ দিবো। কেননা TV যত বড় হয় TV দেখতে ততো সুবিধা হয়।

 
এখানে একটা বড় বিষয় হলো আপনার বাজেট। বাজেট যদি থাকে তাহলে আপনি এই সূত্র অনুযায়ী যেকোনো TV কিনতে পারবেন।
ধন্যবাদ সবাইকে আপনি আপনার প্রয়োজন মতো যেকোনো ব্রান্ডের TV নিতে পারেন। তবে আমি আপনাকে পরামর্শ দিবো PenTanik TV কেনার জন্যে। আমি পার্সোনালি এই TV ব্যবহার করি। এবং TV ব্যবহার করে ভালোই সার্ভিস পাচ্ছি। ৪বছর হয়ে গেলো এখন পর্যন্ত আমার TV ভালোই চলছে।

 
সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ।

66 views

Next steps