ফোন হ্যাকিং ইউএসবি ডাটা দিয়ে।?
আমি এক স্টুডিও থেকে পিক এর সফট কপি নেয়ার জন্য তাদের কম্পিউটারে ইউএসবি কেবল দিয়ে ১ মিনিটের জন্য আমার ফোন কানেক্ট করেছিলাম। তারা কি এক মিনিটে আমার ফোনের ডাটা হ্যাক করে নিয়ে নিতে পারে?
1 Answers
এক মিনিটের মধ্যে ফোনের সব ডাটা ট্রান্সফার করে নিয়ে যাওয়া অসম্ভব। এক মিনিটের মধ্যে সে বড় জোর কয়েকটি ফাইল নিয়ে যেতে পারবে যেগুলো খুব কম এমবির,সাইজ কেবি পরিমাণ।তবে কয়েক মিনিট সময় পেলে এটা পাওয়ারফুল কিছু ক্যাবল এর মাধ্যমে হয়তো পারার সম্ভাবনা ছিল।উনার যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে আপনার ক্ষতি সে যে কোনভাবেই করতে পারবে। যেমন ডাটা ট্রান্সফার না করে যদি আপনার ফোনে একটা স্পাই সফটওয়্যার ইন্সটল দিয়ে দেয় তাহলেও কিন্তু পরবর্তীতে আপনার ডাটা গুলো সে হাতিয়ে নিতে পারবে।এমন কিছু যদি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনার ফোনের সেটিংস এ গিয়ে অ্যাপ্লিকেশন ম্যানেজার চেক করুন।ফোনের Default এপ এবং আপনার প্রয়োজনীয় অ্যাপ ছাড়া বাকি সব এপ আনস্টল করে দিন।