1 Answers
১৯৪৯ সালে ভারতীয় ব্যাংক আইন অনুসারে, ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা ঋণ দেওয়া বা বিনিয়োগ করার উদ্দেশ্যে জনগণের কাছ থেকে আমানত হিসেবে অর্থ গ্রহণ করে, যে অর্থ চাহিবামাত্র বা অন্যভাবে ফেরত দিতে হয় এবং যা চেক, ড্রাফ্ট বা অন্যভাবে উঠিয়ে নেওয়ার ব্যবস্থা থাকে।
অর্থাৎ, ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা বিভিন্ন ব্যাংক-হিসাব (Bank Account) এর মাধ্যমে কম সুদে আমানত সংগ্রহ করে এবং ঐ অর্থ বেশি সুদে অন্য পক্ষকে ঋণ দিয়ে মুনাফা অর্জন করে।
18 views
Answered