1 Answers

ঐক্যবদ্ধ থাকার ওপরই সমবায়ীদের সফলতা নির্ভর করে বিধায় “ঐক্যই শক্তি” সমবায়ের প্রধান মূলনীতি। সকলে মিলে একভাবে একমনে ও একত্রে চলার দৃঢ় অভিব্যক্তি, প্রবণতা ও অবস্থাকে একতা বলে। ঐক্যবদ্ধভাবে এই চলার ফলে যে শক্তির সৃষ্টি হয় তাই একতাই বল নামে অভিহিত। প্রত্যেক সমবায়ীকে বুঝতে হয় যে ঐক্যই তাদের শক্তি। তাই এটি বিনষ্ট হয় এমন কোনো কাজ থেকে সদস্যদের বিরত থাকা আবশ্যক। সে কারণেই একতাই বল বা ‘ঐক্যই শক্তি’ সমবায়ের প্রধান মূলনীতি।

18 views

Related Questions