প্রেম ভুলতে চাই?
আমি একটা মেয়েকে প্রচুর ভালোবাসি ।মেয়েটিও প্রচুর ভালোবাসে আমায় ।মেয়েটি আমার সাথে প্রতারণা করেনি চাইলে করতে পারতো। যখন রিলেশনের দুদিন তখন সে বললো তার বিয়ে হয়েছিলো।আমি ভেঙে পড়েছি এখন ।তাকে ভুলতে পারিনা ।সরতেও পারিনা ।আমি তার কাছে গেলে কষ্ট অনুভব করি বলে আমায় ভালো রাখার জন্য সে এখন দূরে যেতে চায় ।। মেয়েটি আমায় পেয়ে তার একটি নতুন জীবন পেয়েছিলো ।অন্ধকার থেকে আলোর মুখ দেখেছিলো ।মেয়েটির সাথে আমার মনের অনেক মিল ।।
শুধু সমস্যা তার অতীত আমি মানতেই পারছি না।।মাঝে মাঝে আমার বিশ্বাস ই হতে চায় না ।আমি এখন কি করবো আমার চেহারা সবাই বলে অনেক সুন্দর ।অনেক মেয়েও আমাকে লাইক করে কিন্তু আমি কাউকে পাত্তা দেই না। আর আমি ই এরকম একটা প্রেমে পড়েছি বেরিয়েও আসতে পারছিনা।মনে অনেক কষ্ট আমার ।।।এখন কি করবো আমি