লিঙ্গ পরিস্কার করার সময় কোন সাবান ব্যবহার করা যাবে কী না?

প্রতিদিন গোসল করার সময়  লিঙ্গের ময়লা পরিস্কার করতে কোন প্রকার সাবান ব্যবহার করা যাবে কী না??  সাবান ব্যবহার করলে লিঙ্গের কোন ক্ষতি হবে কী?? দয়া করে জানাবেন

1932 views

1 Answers

সাবান ব্যবহার করা যাবে না, সাধারণ ভাবে পরিস্কার করতে হবে।

 যদি খুবই ইচ্ছে করে তবে মাইল্ড সাবান pH মান 7 এর কাছাকাছি, ব্যবহার করতে পার। লিঙ্গের অগ্রভাগ (লিঙ্গমুন্ড), মূত্রছিদ্র, যোনি পথ, যোনিদ্বার এবং পায়ু – এইসব অঞ্চলের মিউকাস পর্দা সাবান ব্যবহারের ফলে ড্রাই হয়ে যায়। 


দীর্ঘদিন এমন হতে থাকলে নানান সমস্যা যেমন চুলকানি, যন্ত্রনা, জীবাণু সংক্রমণ, মলদ্বারের ত্বক ফেটে গিয়ে রক্তক্ষরণ ইত্যাদি হতে পারে। 

উপরন্তু ব্যাকটেরিয়া ও ছত্রাকের ভারসাম্য সাবান ব্যবহারের ফলে বিঘ্নিত হয়, যার থেকে যৌনাঙ্গে ব্যালানাইটিস, ক্যান্ডিডায়াসিস, ভ্যাজিনাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। এজন্যেই উপরে বর্ণিত অঞ্চলে সাবান ব্যবহার না করতে বলা হয়। 

তবে যৌনাঙ্গের আশেপাশের অঞ্চলে সাবান ব্যবহার করা যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন সাবান জল লিঙ্গের অগ্রভাগ, যোনিদ্বার, যোনি বা পায়ুতে না পৌঁছায়।

1932 views Answered

Related Questions

Next steps