1 Answers
চিকিৎসা পদ্ধতি:
অভিজ্ঞ চিকিৎসকের অধীনে কারণ বের করে চিকিৎসা করতে হবে ।
.
তবে সাধারণ অবস্থায় নিম্নলিখিত নিয়মগুলো মেনে চলার পরামর্শ দেওয়া হয়:
★ পুষ্টিকর ও বলকারক খাবার যেমন- মাছ, মাংস, দুধ, ডিম ,ফলমূল, গাজর ,আখরোট ,খুরমা, কিসমিস ,কাজু বাদাম, কাঠ বাদাম ,পেস্তা বাদাম ,ইত্যাদি খাওয়ার পরামর্শ দেয়া হয় ।
★ কোষ্ঠকাঠিন্য যাতে না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে বলা হয়। এজন্য প্রচুর শাকসবজি খেতে পরামর্শ দেওয়া হয় প্রয়োজনে ইসুবগুলের ভুসির শরবত সকাল-বিকাল খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
★ অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক চাপ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়
★ নিজের পার্টনারের সাথে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেওয়া হয়
★ প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট জগিং করার পরামর্শ দেওয়া
★ ডায়াবেটিস না থাকলে সকালে ২ চা চামচ মধু ও রাত্রে ২ চা চামচ মধু খাওয়ার পরামর্শ দেয়া হয়
★ কিছু কিছু ক্ষেত্রে অশ্বগন্ধা চূর্ণ ,শিমুল মূল চূর্ণ, তেতুল বীজ চূর্ণ, শতমুল চূর্ণ ,আলকুশি চূর্ণ সহ নানা ধরনের ভেষজ চূর্ণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয় ।
.
একটা কথা মাথায় রাখতে হবে তা হল সঠিক কারণ নির্ণয় না করলে সঠিক চিকিৎসা কোনভাবে সম্ভব না । এ জন্য সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করা ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy