1 Answers
সাপ বিষাক্ত ও ক্ষতিকর প্রাণী। হাদীছে তা দৃষ্টিগোচর হলে মারার জন্য নির্দেশ দেয়া হয়েছে (বুখারী, হা/৩২৩৩, ৩২৯৯)। সুতরাং সাধারণভাবে সাপ পালন করা এবং তা দ্বারা খেলা দেখিয়ে অর্থ উপার্জন করা বিদ্বানদের ঐক্যমতে নাজায়েয (আল-আশবাহ ওয়ান নাযায়ের ২৮০ পৃ., আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়াহ ১৭/২৮০)। আবার বানরও কোন উপকারী প্রাণী নয়। এজন্য বিদ্বানগণ তা পালন করা অপসন্দনীয় এবং নিছক খেল-তামাশার জন্য তা ব্যবহার করা ও পয়সা উপার্জন করা অধিকতর মাকরূহ বলেছেন। তবে কেউ বাড়ী ও পশু পাহারা দেওয়ার জন্য বানর পালন করলে তাতে বাধা নেই (নববী, রওযাতুত ত্বালেবীন ৩/৩৫১; মুগনী ৮/৪৮০; আল-ইনছাফ ৪/১৯৮)।
10392 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy