1 Answers

চন্দ্র ও সূর্যের আকর্ষণ এর ফলে সমুদ্রের জল নিয়মিতভাবে এক জায়গায় ফুলে ওঠে এবং অন্য জায়গায় নেমে যায় প্রধানত চাঁদের আকর্ষণে সমুদ্র জলের ফুলে ওঠাকে জোয়ার বলে। জোয়ারের ফলে সমুদ্রের জল যেখানে ফুলে ওঠে, তার সমকোণে অবস্থিত স্থানে সমুদ্রের জল নেমে যায় একে ভাটা বলে। জোয়ার ভাটার কারণ: দুটি প্রধান কারণে জোয়ার ভাটা হয় 1) পৃথিবীর আবর্তন ও 2) পৃথিবীর উপর সূর্যের চাঁদের আকর্ষণ। পৃথিবীর আবর্তন : পৃথিবীর মেরুদন্ড নিজের চারিদিকে নির্দিষ্ট গতিতে অবিরাম ঘুরে চলেছে। পৃথিবীর আবর্তন গতির ফলে কেন্দ্রবিমুখ ও বহির্মুখী শক্তি উৎপন্ন হয়। এই বহির্মুখী শক্তির প্রভাবে সমুদ্রের জল বাইরের দিকে বেরিয়ে যেতে চাই। চাঁদের আকর্ষণ সমুদ্রের যেখানে জোয়ার হয় তার ঠিক বিপরীত দিকে আকর্ষণ এর তুলনায় কেন্দ্রবিমুখ বলের প্রভাব বেশি হয় ফলে সমুদ্রের ওই স্থানে জোয়ার হয়। সমুদ্রে পরস্পর বিপরীত যে দুটি স্থানে জোয়ার হয় তার সমকোণে অবস্থিত দুটি স্থানে তখন ভাটা হয়। পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ : সূর্যের ভর চাঁদের তুলনায় প্রায় 2 কোটি 60 লক্ষ গুণ বেশি। কিন্তু চাঁদের তুলনায় সূর্য প্রায় 390 গুন দূরে অবস্থিত। চাঁদের ভর কম হওয়া সত্বেও সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর অনেক কাছে রয়েছে বলে, পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ সূর্যের তুলনায় প্রায় দু গুণ বেশি তাই প্রধানত চাঁদের আকর্ষণে জোয়ার হয়। তথ্য সূত্র উইকিপিডিয়া

8756 views Answered

Related Questions

Next steps