1 Answers
পেরিস্কোপ হচ্ছে আয়না ও লেন্সযুক্ত এমন একটি যন্ত্র, যা দিয়ে ওপরের বস্তু নিচ থেকে দেখা যায়। এর সাহায্যে চার দিকে দেখা সম্ভব। এটি সাধারণত ব্যবহার করা হয় ডুবোজাহাজে (সাবমেরিন) । এ যন্ত্রের সাহায্যে ডুবোজাহাজ থেকে সাগরের ওপরের বস্তুকে দেখা যায়। সাগরের পানিতে ডুবে থাকা ডুবোজাহাজ থেকে পেরিস্কোপ প্রয়োজনানুসারে পানির ওপর খাড়াখাড়িভাবে তোলা হয় এবং চার দিক ঘুরিয়ে পর্যবেক্ষণ করা হয়, দেখা হয় শত্রু-জাহাজের অবস্থান। আজকাল ডুবোজাহাজে উন্নত মানের পেরিস্কোপ ব্যবহার করা হয়। লম্বা গোল চোঙার ভেতরে আয়না বসিয়ে সাধারণ পেরিস্কোপ তৈরি করা যায়। এ চোঙের ভেতরে এমনভাবে আয়না রাখা হয়, যেন আলো বস্তু থেকে প্রতিফলিত হয়ে পর্যবেক্ষকের চোখে পৌঁছায়। পেরিস্কোপ শব্দটি নেয়া হয়েছে গ্রিক ভাষা থেকে, যার অর্থ চার দিকে দেখার যন্ত্রবিশেষ ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy